পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। ২০২৪ সালে দায়ের হওয়া পৃথক দু’টি ফৌজদারি মামলায় শেখ শাহজাহানকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন নিয়ে বসিরহাট আদালতের দ্বারস্থ রাজ্য পুলিশ। জোর করে জমি দখল, মারধর, ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগে সন্দেশখালি থানায় রুজু হওয়া ৫৯/২৪ এবং ৮৯/২৪ নম্বর মামলাকে ঘিরেই এই নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুনানিতে আদালতে সংশ্লিষ্ট মামলার কেস ডায়েরি জমা দিতে পারেনি পুলিশ। সেই কারণে আদালত আগামী ৪ জুনের মধ্যে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশকে। ওই দিন নথিপত্র খতিয়ে দেখে আদালত সিদ্ধান্ত নেবে শাহজাহানকে দায়ের করা মামলাগুলিতে আনুষ্ঠানিকভাবে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হবে কি না।

আরও পডুন: চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

এই বিষয়ে সরকারি আইনজীবী জানান, ‘সন্দেশখালি থানার পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া ৫৯ ও ৮৯ নম্বর মামলায় ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন করেছে। কিন্তু মামলার কেস ডায়েরি ছাড়া আদালত কোনও সিদ্ধান্ত নিতে রাজি হয়নি। তাই আগামী ৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন সমস্ত নথি আদালতে জমা পড়ার পর বিচারক পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবেন।’

আইন বিশেষজ্ঞদের মতে, ‘শোন অ্যারেস্ট’- এমন একটি আইনি পদ্ধতি, যেখানে কোনও ব্যক্তি অন্য মামলায় ইতিমধ্যেই জেলে বা পুলিশ হেফাজতে থাকলেও তাকে নতুন আরেকটি মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া আরও দীর্ঘ হয় এবং তদন্তকারী সংস্থা নতুন মামলায় জিজ্ঞাসাবাদ বা আইনি পদক্ষেপের সুযোগ পায়।

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির