পুরনো প্যান্টের পকেটে লুকিয়ে ছিল ভাগ্য! লটারির নম্বর মেলাতেই ৫৭ কোটি টাকা জিতলেন এই ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্য কখন কার দরজায় কড়া নাড়ে, তা কেউ জানে না। আলমারির কোণে পড়ে থাকা পুরনো কাপড় গোছাতে গিয়ে হঠাৎই বদলে গেল ভাগ্য। বহুদিন আগে কেনা সেই লটারির টিকিট যে কোটি কোটি টাকার ভাগ্য লুকিয়ে রেখেছিল, তা ঘুনাক্ষরেও টের পাননি তিনি। শেষ মুহূর্তে টিকিটটি খুঁজে পেতেই সামনে আসে অবিশ্বাস্য সত্য। ঘটনাটি আমেরিকার নিউ জার্সির।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি গত বছরের মে মাসে একটি পেট্রোল স্টেশন থেকে ‘পিক-সিক্স’ লটারির টিকিট কিনেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই টিকিটটি কোথায় রেখেছেন, তা ভুলে যান। এরপর মাসের পর মাস কেটে গেলেও তিনি বুঝতেই পারেননি যে জ্যাকপটজয়ী নম্বর তাঁর কাছেই রয়েছে। সম্প্রতি লটারি কর্তৃপক্ষ ঘোষণা করে, প্রায় ৫৯ লক্ষ ডলারের বিশাল পুরস্কার এখনও কেউ দাবি করেনি এবং টিকিটের মেয়াদও শেষ হতে চলেছে। খবরটি দেখেই ওই ব্যক্তির মনে সন্দেহ জাগে, কারণ তিনি নিয়মিত যে পেট্রোল স্টেশনে যেতেন, সেখান থেকেই টিকিটটি কিনেছিলেন।
এরপর শুরু হয় খোঁজাখুঁজি। আলমারি, ড্রয়ার, পুরোনো ব্যাগ সব জায়গা তন্নতন্ন করে দেখতে থাকেন তিনি। অবশেষে কয়েকটি পুরনো প্যান্টের পকেট খুঁজতে গিয়ে একটি ভাঁজ করা টিকিট চোখে পড়ে। নম্বর মেলাতেই তিনি বুঝতে পারেন, সেটিই খুঁজতে থাকা সেই জ্যাকপট টিকিট। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫৭ কোটি টাকারও বেশি। টিকিতের মেয়াদ শেষ হওয়ার মাত্র আট দিন আগে তিনি লটারি অফিসে গিয়ে পুরস্কারের দাবি জানান। এই ঘটনার পর লটারি কর্তৃপক্ষ সাধারণ মানুষকে পুরনো টিকিট পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। তাদের মতে, অনেক সময় ছোট বা বড় পুরস্কারের টিকিট ড্রয়ার, ব্যাগ কিংবা পোশাকের পকেটেই পড়ে থাকে, কিন্তু মানুষ তা ভুলে যান।

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে