সপ্তাহের প্রথম কাজের দিন কেমন কাটবে, দেখে নিন

আজ সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। সেই দিনটা কোন রাশির কেমন কাটবে সেটাই এবার চোখ বুলিয়ে দেখে নিন আজকের রাশিফলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দিয়েই বেশির ভাগ মানুষ তাঁদের কাজের দিন শুরু করেন। সেই দিনটা কোন রাশির কেমন কাটবে সেটাই এবার চোখ বুলিয়ে দেখে নিন আজকের রাশিফলে। মেষ থেকে মিথুন, কর্কট থেকে মকর, কার ভাগ্যে আজ কী আছে সেটাই জেনে নিন।

মেষ: আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কারো সঙ্গে মতভেদ হতে পারে। বাইরে যাওয়ার ঝুঁকি নেবেন না। সমস্যার সমাধানে সাফল্য অর্জন করবেন। আয় ভালো হবে। ব্যবসা ভালো চলবে। কাউকে ঋণ দেবেন না।

বৃষ: পরিবারে বা কোনো আত্মীয়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হতে পারে। সমাজে মানসম্মান বাড়বে। যুবকরা সাফল্য লাভ করবেন। সবাই আপনার দ্বারা প্রাভাবিত হবেন। অচেনা ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন।

মিথুন: কোনও কারণে মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন। আর্থিক সমস্যার সমাধানে আপাতত সময় লাগবে। বন্ধুদের সহযোগিতায় আপনার কাজ পূর্ণ হবে। দাম্পত্য জীবনে অবসাদ দেখা দিতে পারে। পায়ের ব্যথা বাড়তে পারে।

কর্কট: ব্যবসার সঙ্গে জড়িত নতুন চিন্তাভাবনা মাথায় আসবে। কোনো প্রকল্পে লগ্নি করতে পারেন। বাড়ি সংক্রান্ত কাজ পূর্ণ হবে। পরিজনদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

সিংহ: আত্মীয়দের সঙ্গে ব্যবহারে মাধুর্য রাখুন। বিরোধীদের কারণে সমস্যায় পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলায় সহমত সৃষ্টি হতে পারে। সমস্যার সমাধান খুঁজে পাবেন। পড়ুয়াদের লাভ হবে। যাত্রায় যেতে পারেন।

কন্যা: ঋণ আদায় সফল হবেন। দিন ভালো কাটবে। বহু বছর ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। বন্ধুদের সহযোগিতায় কোনো সমস্যার সমাধান পাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না।  

তুলা: কর্মস্থলে সাফল্য অর্জন করবেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। সামাজিক ও পারিবারিক জীবন আনন্দে কাটবে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

বৃশ্চিক: পৈতৃক সম্পত্তির বিষয়ে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। বয়স্কদের পরামর্শ মেনে চলুন। শত্রুদের থেকে সাবধানে থাকুন। ক্যারিয়ারের জন্য যুবকদের অধিক পরিশ্রম করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে পারবেন না।

ধনু: ভাগ্যের সঙ্গ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ করবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। জরুরি কাজে সাফল্য লাভ করবেন। অফিসের সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।

মকর: আত্মীয়দের পক্ষ থেকে সুসংবাদ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যাবেন। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। ঝুঁকি নেবেন না। কারও কথায় কান দেবেন না। বন্ধুদের সঙ্গে দেখা হবে।

কুম্ভ: ভাগ্যের সঙ্গ পাবেন। সুসংবাদ পাবেন। আর্থিক লাভ হবে। সন্তান সাফল্য লাভ করবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। জরুরি কাজের জন্য পরিবারের সদস্যদের পরামর্শ নিন। কাউকে পরামর্শ দেবেন না। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন।

মীন: শারীরিক কষ্ট দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সাক্ষাতের সময় মতভেদ দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কাজের সময় সাবধানতা অবলম্বন করুন।

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর