মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঝালমুড়ি খাইয়ে ছিলেন। এবার সেই যুবককে খুনের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। আতঙ্কে গোটা পরিবার। সূত্রের খবর, আন্তর্জাতিক নম্বর থেকে ঘনঘন ফোন আসছে ওই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউয়ের কাছে। ফোনের ওপার থেকে খুনের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন বিক্রম সাউ ও তাঁর পরিবারের সদস্যরা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রামে। বাংলায় বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামে প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের রাজকলেজ মোড়ে রাস্তার ধারে থাকা ‘স্বপনলালের স্পেশ্যাল মুড়ি’র দোকানে আচমকাই পৌঁছে যান মোদি। ওই দোকানের মালিক বিক্রম সাউয়ের থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিক্রম। যদিও এই ভাইরাল হওয়ার কারণেই এখন বিপাকে পড়েছেন বলে মনে করছেন খোদ ঝালমুড়ি বিক্রেতা। 

আরও পডুন: ‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

বিক্রমের কাছে বাংলাদেশ-পাকিস্তানের নম্বর থেকে বারবার হুমকি ফোন আসছে। তবে শুধুই হুমকি ফোন নয়, আন্তর্জাতিক নম্বর থেকে আসছে ভিডিও কলও। সেই ভিডিও কলেও হুমকি দিচ্ছেন দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছেন বিক্রম সাউ। ওই ফোন বা ভিডিও কলে বারবার বলা হচ্ছে, তাঁর ও পরিবারের সদস্যদের খুন করে দেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। বেশ কিছুদিন ধরেই এমন উপদ্রব শুরু হয়েছে বলে দাবি বিক্রমের। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান বিক্রম। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ওই আন্তর্জাতিক নম্বরগুলি খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কারা জড়িত তারও খোঁজ নিচ্ছে পুলিশ। গত ১৯ এপ্রিল বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন মোদি। সেইদিনই ঝাড়গ্রামে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎই তিনি রাস্তার দিকে এগিয়ে যান। সেখানে রাজকলেজ মোড়ে বিক্রমের দোকানে ঢুকে ঝালমুড়ি খান তিনি। সঙ্গে বিক্রম সাউয়ের সঙ্গে কথাও বলতে দেখা যায় মোদিকে। প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খেতে দেখে ভিড় জমাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তারপর থেকেই সোশ্যাল মি়ডিয়া হোক কিংবা সংবাদমাধ্যমে ভাইরাল বিক্রম। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। 

ঝাড়গ্রামে মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে বাংলায় রাজনীতি শুরু হয়ে যায়। একাধিক সভামঞ্চ থেকে মোদিকে এই বিষয়ে আক্রমণ করতে থাকেন বিরোধীরা। যদিও সেই আক্রমণের বিরুদ্ধে কড়া জবাব দেন মোদিও। তারপর থেকেই বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে ঝালমুড়ি। আর রাজ্য়ে বিজেপি ক্ষমতাতে আসার পর ঝালমুড়ির চাহিদা ও বিক্রি গোটা দেশেই বেড়ে যায়।

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর