মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথমবার দিল্লি সফরে গেলেন। শুক্রবার দিল্লিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি তুলে দেন। ওই ছবিতে লেখা ছিল ‘বন্দেমাতরম’। এছাড়া মোদির হাতে পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী। গত ৯ মে ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়েছিলেন। তিনি দেশে ফেরার পর শুক্রবার তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সাধারণত বিজেপির রীতি অনুযায়ী দলের কেউ নতুন মুখ্যমন্ত্রী হলে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পাশাপাশি নিজের রাজ্যের দাবি দাওয়াগুলো প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। শুক্রবার সেই রীতি মেনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পাওয়ার শুভেন্দু অধিকারী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার সরকার গত ১০ দিনে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারে এসে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কি কি কাজ করেছে তার হিসাব-নিকাশ প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন।

এর পর তিনি উপরাষ্ট্রপতি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন। দিনদুয়েক আগে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফকে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত বা বিএসএফ(BSF) সংক্রান্ত বিষয়ে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তবে একসঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রতিরক্ষাও।তাই মনে করা হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তরে বিষয়টি নিয়ে রাজনাথের সঙ্গে বেশ কিছু বিষয় আলোচনা করে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকেও এই বিষয়টি উত্থাপিত হয় বলে মনে করছে রাজনৈতিক মহল।

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের