মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা উত্তর: মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে এলাকায় জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস(Speaker Rathindra Bose)। ইতিমধ্যেই সীমান্তে অনুপ্রবেশ রুখতে উদ্যোগ গ্রহণ করেছে বাংলার বিজেপি সরকার। বিএসএফকে ২৭ কিলোমিটার এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হয়েছে।শুক্রবার মালদা উত্তরের দলীয় কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।এদিনের এই অনুষ্ঠানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদা উচ্চারণের সংসদ খগেন মুর্মু, সভাপতি প্রতাপ সিং সহ জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়কেরা।

বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,প্রধানমন্ত্রী(PM) এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটি সংকল্পপত্র দিয়েছেন সেখানে যা যা বলা হয়েছে সেই মতো কাজ করা হবে। সেই কাজ শুরু হয়ে গেছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় তিনি বলেন ,আমরা সে বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়েছি। বিধানসভায় আমরা ওরা নয় সমস্ত বিধায়কদের সমান কথা বলার সুযোগ দেওয়া হবে। সংকল্পপত্রে সমস্ত কিছু বলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষকে ভালবাসে। উত্তরবঙ্গের মানুষ ও প্রধানমন্ত্রীকে ভালোবাসে। স্বাভাবিক ভাবে উত্তরবঙ্গের প্রতি আলাদা দৃষ্টি আছে। সুতরাং উত্তরবঙ্গের(North Bengal) মানুষের যে দুঃখ কষ্ট আছে সেগুলো ঘুচে যাবে।

রাজ্যের কোষাগরে অর্থ প্রসঙ্গে রথীন্দ্র বোস বলেন,মানুষ বিজেপিতে ভোট দিয়েছে। তাদের আশা অনেক আছে। তৃণমূল ভয়ংকর অন্যায় করেছিল। দুর্নীতি করছিল ।তার জন্যই মানুষ বিতশ্রদ্ধ হয়ে বিজেপিকে এনেছে। আমাদের সরকার সবে কাজ শুরু করেছে ।এখনো একমাস হয়নি। বাংলার সরকার মানুষের উন্নয়নে কাজ শুরু করেছে।বিধানসভায় বিধায়কদের উপস্থিতি নিয়ে তিনি আরো বলেন, তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে আন্দোলন করছে তা তারা নিজেরাই জানে না। এইরকম আন্দোলনে এর থেকে আর বেশি কিছু ভালো হবে না।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর