লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: লাদাখের দুর্গম পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ভারতীয় সেনাবাহিনীর তিন কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে লাদাখের টাংস্টে এলাকায়। এই দুর্ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বিধ্বস্ত চিতা হেলিকপ্টারের ছবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে অনেকেই একে ‘অলৌকিক’ বলেই বর্ণনা করছেন। কারণ বিমানটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল।

কর্মকর্তা সূত্রে খবর, লেহের কাছে টাংস্টে অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। যদিও ঘটনাটি ঘটেছিল বুধবার। তবে শনিবার অর্থাৎ আজ বিষয়টি প্রকাশ্যে আসে। দুর্ঘটনার পর পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে থাকা হেলিকপ্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রকাশিত ছবিতে দেখা যায়, হেলিকপ্টারটির পিছনের অংশ প্রায় সম্পূর্ণভাবে ধংস হয়ে গিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে হেলিকপ্টারে থাকা তিন কর্মকর্তা সামান্য আঘাত নিয়েই প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের বিধ্বস্ত হেলিকপ্টারের পাশেই বিশ্রাম নিতে দেখা যায়। 

আরও পড়ুন: চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

সেনা সূত্রে খবর, এক ইঞ্জিন বিশিষ্ট ওই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর। এছাড়া ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) যাত্রী হিসেবে হেলিকপ্টারে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান শুরু করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর আবারও ভারতীয় সেনাবাহিনীর পুরনো চিতা ও চেতক হেলিকপ্টার বহর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লাদাখ ও সিয়াচেন হিমবাহের মতো দুর্গম এবং উচ্চ পার্বত্য এলাকায় এখনও এই হেলিকপ্টারগুলিই মূল ভরসা হিসেবে ব্যবহৃত হয়।

প্রতিরক্ষা সূত্রে দাবি, গত এক দশকে এই ধরনের ১৫টিরও বেশি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় বহু পাইলট ও সেনাকর্মীর মৃত্যু হয়েছে। তবুও সেনাবাহিনীর মতে, দুর্গম সীমান্ত এলাকায় খাদ্যসামগ্রী সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া এবং উচ্চতাজনিত অভিযানে এই হেলিকপ্টারগুলির ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?