ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর থেকে চলছে টানা বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার গভীর রাত থেকেই বৃষ্টির দাপট শুরু হয়েছে, যা শুক্রবার অর্থাৎ আজ সকালেও অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের মতে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়া এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জেরেই রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।  এর জেরে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং সমুদ্রে ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওই সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে আবহাওয়া দফতরের অনুমান, দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবারের পর থেকে বৃষ্টি ও ঝড়ের প্রকোপ ধীরে ধীরে কমতে পারে। তবে উত্তরবঙ্গের আটটি জেলায় আগামী বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা বজায় থাকবে।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬