গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার গুরুগ্রামে পুলিশের সঙ্গে ভয়াবহ গুলির লড়াইয়ে নিহত  কুখ্যাত দুষ্কৃতী দীপক নন্দল চক্রের চার সদস্য। আহত হয়েছে চক্রের আরও এক সদস্য। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন গুরুগ্রাম পুলিশের তিন কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় সুশান্ত লোক এলাকার এ ব্লকে এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

পুলিশ সূত্রে খবর, এসজিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে বিশাল বেরির সুশান্ত লোকের বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে পাঁচ সশস্ত্র দুষ্কৃতী। অভিযোগ, বিদেশে আত্মগোপন করে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের হয়ে দীর্ঘদিন ধরে বিশাল বেরির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি পাঠানো হচ্ছিল। সেই ঘটনার জেরেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।এদিকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে একটি মাহিন্দ্রা স্করপিও গাড়িতে কয়েকজন অস্ত্রধারীর সন্দেহজনক গতিবিধির খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় গুরুগ্রাম পুলিশের অপরাধ দমন শাখার একাধিক দল। পুলিশের দাবি, বাহিনী পৌঁছতেই দুষ্কৃতীরা বিশাল বেরির বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর গোটা এলাকা ঘিরে পাল্টা অভিযান শুরু করে পুলিশ। দুই পক্ষের মধ্যে চলে তুমুল গুলির লড়াই। অভিযান শেষে ঘটনাস্থল থেকেই দীপক নন্দল চক্রের চার সদস্যের দেহ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে আরও এক দুষ্কৃতী। সংঘর্ষে আহত হন তিন পুলিশকর্মীও। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, এই অভিযানে বিশাল বেরি ও তাঁর পরিবারের সকল সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গুরুগ্রাম পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। পরে ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুরুত্বপূর্ণ আলামত। নিহত ও আহতদের পরিচয়, তাদের অপরাধমূলক অতীত, উদ্ধার হওয়া অস্ত্র এবং ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে গুরুগ্রাম পুলিশ।

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ