অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, জনপ্রিয় ৯০-র দশকের সুপারহিরো ‘শক্তিমান’কে বড়পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন মালয়ালম পরিচালক-অভিনেতা বেসিল জোসেফ । সম্প্রতি গুঞ্জন ওঠে, সেই ছবিতেই নাকি দেখা যাবে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে। তবে এবার সেই জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন পরিচালকের টিম।

মালয়ালম পরিচালক অরুণ অনিরুদ্ধন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি এবং পলসন স্কারিয়া মিলে বেসিল জোসেফের একটি বড় প্রজেক্টের চিত্রনাট্য লিখছিলেন, যার নাম ছিল ‘শক্তিমান’। তবে নানা জটিলতার কারণে ছবিটি এখনও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “এটি বিশাল মাপের একটি প্রজেক্ট ছিল। আদৌ তৈরি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।”

আরও পড়ুন: পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

এর মধ্যেই নতুন করে চর্চা শুরু হয় বেসিল জোসেফ এবং অল্লু অর্জুনের সম্ভাব্য ছবিকে ঘিরে। কারণ, ‘মিন্নাল মুরালি’ দেখে মুগ্ধ হয়েছিলেন অভিনেতা এবং সেই সূত্রেই দু’জনের যোগাযোগ তৈরি হয়। তবে অরুণ স্পষ্ট জানিয়েছেন, অল্লু অর্জুনের সঙ্গে যে নতুন ছবির পরিকল্পনা চলছে, তার সঙ্গে শক্তিমানের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, বেসিল জোসেফও সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, সব কিছু এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং অনিশ্চয়তা কাটলে তবেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। ‘এটি কি শক্তিমান?’ এমন প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “না, ভাই।”

উল্লেখ্য, এর আগেও ‘শক্তিমান’ ছবিকে ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। অভিনেতা মুকেশ খান্না একসময় দাবি করেছিলেন, অল্লু অর্জুন এই চরিত্রের জন্য উপযুক্ত হতে পারেন। আবার পরিচালক অনুরাগ কশ্যপ ও জানিয়েছিলেন, বলিউডের নানা সমস্যার কারণে বেসিল জোসেফের এই প্রজেক্ট নিয়ে কাজ দীর্ঘদিন আটকে ছিল।

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত