সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। ইতিমধ্যেই  দল ঘোষণা করেছে ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো। যদিও কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল আসন্ন বিশ্বকাপে কি খেলবেন ফুটবলেন রাজপুত্র লিওনেল মেসি। শনিবার সেই জল্পনার অবসান ঘটিয়েছেন আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও মেসির প্রাক্তন সতীর্থ রবার্তো আয়ালা। তাঁর এই ঘোষণায় খুশিতে ডগমগ মেসির ভক্তরা।

আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা জানিয়েছেন কারা কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। তিনি বলেন, ‘মেসির থাকা ইতিমধ্যে নিশ্চিত। তিনিই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছেন।’ বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কথা বলার সময় আয়ালা আরও বলেছেন, এখনও চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করি পূর্ণ তালিকা প্রকাশের জন্য।’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চলতি বছরের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। টুর্নামেন্টের শুরু হবে  ১১ জুন মেক্সিকো সিটিতে অবস্থিত Mexico City Stadium (নতুন নাম)-এ। খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টেয়। মেক্সিকোর দল তাদের ঘরের দর্শকদের সামনে প্রথম ম্যাচ খেলবে। ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ ইয়র্ক- নিউ জার্সি স্টেডিয়ামে। বিশ্বকাপ ২০২৬-এ ১২টি গ্রুপ (A থেকে L পর্যন্ত) থাকবে, প্রতিটি গ্রুপে ৪টি দল থাকবে। প্রতিটি দল তাদের গ্রুপে ৩টি করে ম্যাচ খেলবে।

 

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম