চুলে তেল দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: চুলের স্বাস্থ্যের জন্য তেল মাখা জরুরি। মা-ঠাকুমারা বলেন, তেল লাগালে চুল ভাল থাকে। কেউ বলেন, শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তেল মাখা ভাল। আবার সারা রাত তেল মাখার পরদিন শ্যাম্পু করেন অনেকে। এমন অনেকে আছেন তাঁদের গরমের সময় মাথায় তেল মালিশ করলে গরম আরও বেশি লাগে। তাই গরমের সময় তেল এড়িয়ে চলেন তাঁরা। কিন্তু, অনেকেই আছেন মাথায় তেল মালিশ না করলে স্বস্তি পান না। মাথায় তেল দিলে কারও মাথা গরম বা ঠান্ডা কেন হয়ে যায় জানেন? 

মাথার ত্বক 

যাঁদের মাথার ত্বক শুষ্ক এবং যাঁদের চুল একটু রুক্ষ, তাঁরা মাথার ত্বকে এবং চুলে তেল মালিশ করলে উপকার পাবেন। প্রচণ্ড গরমে শুষ্কতাজনিত সমস্যাগুলো বাড়ার ঝুঁকি থাকে। তাই এই মৌসুমে তেল মালিশ করলে আরাম পান তাঁরা। কিন্তু মাথার ত্বক যাঁদের তৈলাক্ত, তাঁদের চুল সুস্থ রাখতে তেল দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। আর গরমের সময় তেল মালিশ করলে বেশ অস্বস্তি হতে পারে তাঁদের।

তেলের ধরন

তেল মালিশ করতে চাইলে বুঝে শুনে তেল বেছে নিতে হবে। এমন তেল বেছে নিন, যা খুব বেশি ভারী ধরনের নয়। হালকা ধরনের তেল দিয়ে মাথার ত্বকে মালিশ করতে পারেন। নারকেল তেল, কাঠবাদাম তেল, জোজোবা তেল ব্যবহারে অস্বস্তির ঝুঁকি কম।

সময়

কড়া রোদের সময় তেল মালিশ করলে কিংবা লম্বা সময় মাথায় তেল থাকলে গরমের অনুভূতি হতে পারে। আবার যখন আপনার মাথার ত্বক ঘেমে থাকে, তখন তেল মালিশ করলেও গরম লাগতে পারে। তার চেয়ে বরং গরমকালে তেল দিতে পারেন খুব সকালে, পড়ন্ত বিকেলে, সন্ধ্যায় বা রাতে। আধ ঘণ্টার মধ্যে শ্যাম্পু করে ফেললে স্বস্তি পাবেন।

মালিশ

মাথার ত্বকে তেল মালিশের সময় হাতের নখ দিয়ে চাপ দিলে কিংবা খুব দ্রুত মালিশ করলে অস্বস্তি হতে পারে। আরামদায়ক অনুভূতির জন্য মালিশের সময় হাতের আঙুলের সামনের দিককার নরম অংশ কাজে লাগান। মালিশ করুন ধীরে ধীরে। সুন্দরভাবে মালিশ করলে মাথার ত্বকের রক্তনালিগুলোর রক্তসঞ্চালন বাড়বে। অবসন্ন ভাব কেটে যাবে।

অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জুনের শুরুতেই কর্কট রাশিতে গুরুর প্রবেশ, ভাগ্যের দরজা খুলবে কাদের?

আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

চুলে তেল দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন কী কারণ?

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল