ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ফলতার পুনর্নির্বাচনের গণনা। সকাল ৮টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গণনা। ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হবে এদিন। সকাল থেকেই গণনাকেন্দ্রে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। প্রথমেই শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। এদিন ময়দানে দেখা নেই তৃণমূলের। তাঁদের কোনো এজেন্টকে এদিন গণনাকেন্দ্রে দেখতে পাওয়া যায়নি। 

গত ২১ মে ফলতায় আধা সেনার ঘেরাটোপে উৎসবের মেজাজেই হয়েছে পুনর্নির্বাচন। ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনেও নজরদারি চলছে। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গিরের নাম ছিল। কিন্তু গণনার দিন তাঁদের কোনও এজেন্টকেই দেখতে পাওয়া যায়নি। পোস্টাল ব্যালটে যেমন এগিয়ে ছিল বিজেপি, তেমন প্রথম রাউন্ডের গণনার পরে দেখা গিয়েছে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। দ্বিতীয়স্থানে রয়েছে সিপিএম। তৃতীয়স্থানে কংগ্রেস। তৃণমূল চতুর্থস্থানে রয়েছে। একসময়ে যেখানে দাপিয়ে বেড়াত জাঙাঙ্গির খান। তাঁর ভয়ে মানুষ ভোট দিতেও পারতেন না, আজ তাঁরই দেখা নেই। 

গত বৃহস্পতিবার ফলতায় হয়েছে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে ২৮৫টি বুথে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই চলেছে ভোটগ্রহণ। ভোটারদের অভিযোগ ছিল, বিগত ১০ বছরের বেশি সময় ধরে সেখানে নির্ভয়ে ভোট দিতে পারেননি তাঁরা। এবার রাজ্যে ঘটেছে পালাবদল। তাই এবার ঘর বেরিয়ে সাহস করে ভোট দিতে এসেছেন ভোটাররা। “ভয়মুক্ত ভোটে ফিরল গণতন্ত্র”, এমনটাই দাবি করেছিলেন ভোটাররা। গণনাও শান্তিপূর্ণই হচ্ছে। 

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল সার্বিয়া, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে ব্যপক সংঘর্ষ

বাবা ইঞ্জিনিয়ার, ছেলে বাইক চোর! সোনারপুরে গ্রেফতার ২ স্কুল পড়ুয়া

ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

ভালবাসার স্বীকৃতি! পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করলেন সমকামী যুগল

আইসিইউ-তে বিক্রম চ্যাটার্জির মা, চরম উদ্বেগে অভিনেতা

ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

লঞ্চের আগেই গুগল পিক্সেল ১১ স্মার্টফোন নিয়ে বড় জল্পনা, প্রকাশ্যে এল ‘বিশেষ ফিচার’

Falta Repoll 2026 Result LIVE: প্রথম রাউন্ডেই ৯ হাজার ভোটে এগিয়ে বিজেপি

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

IPL-এ অভিষেকের পর ছেলে অর্জুনকে নিয়ে বাবা শচিনের আবেগঘন পোস্ট ভাইরাল

খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?

গরমে পাহাড় ডাকছে? শিমলা-মানালি নয়, জোহর ভ্যালি থেকে ঘুরে আসুন