নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই প্রত্যেক জেলাতে গিয়ে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার নবান্নে সচিবদের সঙ্গেও বারবার বৈঠক করেছেন তিনি। এমনকী দু’‌বার মন্ত্রিসভার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। এবার রাত পোহালেই আবার জরুরি বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। সেখানে সব দফতরের সচিবদের ডাকা হয়েছে। নবান্নে এই উচ্চপর্যায়ের বৈঠক বসতে চলেছে। সোমবার যে বৈঠক হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে সোমবার দুপুর ১২টা নাগাদ সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নানা বিভিন্ন দফতরের একাধিক প্রকল্প নিয়েই এই বৈঠক হতে চলেছে বলে খবর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এখনও পর্যন্ত দু’বার দফতরের সচিবদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি যে সংকল্পপত্র সামনে নিয়ে এসেছিল বিধানসভা নির্বাচনের সময় সেগুলিই এবার বাস্তবায়িত করতে চাইছে রাজ্য সরকার। একাধিক প্রকল্পের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর। আগামী ১ জুন থেকে একাধিক প্রকল্প কার্যকরী হতে চলেছে। তাই সোমবার এই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

অন্যদিকে আজ, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমায় প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক এবং রাজনৈতিক— দু’‌দিক থেকেই তাৎপর্যপূর্ণ এই সফর। কারণ নন্দীগ্রামে সভা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি থেকে জানা যাচ্ছে, বিকেল ৪টে নাগাদ নন্দীগ্রামে অনুষ্ঠিত হবে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান। আর সন্ধ্যা ৬টা নাগাদ হবে প্রশাসনিক বৈঠক। ছুটির দিনেও নিজেকে ব্যস্ত রাখছেন মুখ্যমন্ত্রী। আর তার পরদিনই নবান্নে হবে সচিবদের নিয়ে জরুরি বৈঠক। জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি এবং নানা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

তাছাড়া মাত্র একসপ্তাহ হাতে সময় রয়েছে। তার পরই মহিলাদের আর্থিক উন্নতিতে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প চালু করবে বিজেপিশাসিত পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। চলতি বছর ১৮ মে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই অনুমোদন পায় ‘অন্নপূর্ণা যোজনা’। ওই দিনই এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১৯ মে সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর।

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের