নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই নামখানা, লালগোলা পৌঁছবেন যাত্রীরা

ধীরগতির একঘেঁয়েমি ট্রেন সফরে ঝাঁকুনি দিতে চলেছে শিয়ালদা ডিভিশন। এবার থেকে নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছানো যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরগতির একঘেঁয়েমি ট্রেন সফরে ঝাঁকুনি দিতে চলেছে শিয়ালদা(Sealdah) ডিভিশন। এবার থেকে নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছানো যাবে। শিয়ালদা(Sealdah) ডিভিশনে বিশেষ প্রযুক্তি আনছে রেল। যার ফলে বর্তমানে যে সময়ে যেতে লাগে তার আধঘণ্টা কিংবা ২৫ মিনিট আগেই নির্ধারিতা স্টেশনে যেতে পারবেন যাত্রীরা। প্রাথমিক ভাবে নামখানা ও লালগোলা রুটে এই প্রযুক্তি আনছে রেল। এই বিষয়ে শিয়ালদার(Sealdah) ডিআরএম এস পি সিং বলেছেন, এখন ডিভিশনের সব লাইনের গতি ধারণক্ষমতা প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অর্থাৎ ওই গতির চেয়ে বেশি দ্রুত ছুটতে পারে না ট্রেনগুলি। লাইনের ক্ষমতা বাড়িয়ে ঘণ্টায় ট্রেনের গতি ৯০ থেকে ৯৫ কিলোমিটার করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই এই গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একে একে সমস্ত রুটেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে। দ্রুত সমস্ত লাইনের ক্ষমতা বাড়িয়ে যাত্রা পথ সুগম ও কম সময়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলকর্তারা। এর ফলে ট্রেনের সময় সূচির মধ্যে পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন রেলের কর্তারা। ভারতীয় রেল যে প্রযুক্তির ব্যবহার শিয়ালদা ডিভিশনে করবেন তার নাম দেওয়া হয়েছে, ‘ইন্টার সেকশন স্পিড’ (Inter Section Speed) অর্থাৎ এক স্টেশন থেকে অন্য স্টেশনের মধ্যে গতি বাড়ানো হবে। এখন যে কোনও লোকাল ট্রেনে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা ৯০ থেকে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা করা হবে। গতি বাড়ানোর আগে লাইনের পাত ও স্লিপারের বদল ঘটানো হয়েছে একাধিক জায়গায়। লাইনের বাঁক ৮.৫ ডিগ্রি থেকে বাড়িয়ে ১২ ডিগ্রি করা হয়েছে অনেক জায়গায়। এই অংশগুলির জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র নেওয়া হবে। অনুমোদন পেলেই গতি বাড়ার ক্ষেত্রে তা অধিক কার্যকর হবে।

তবে শুধুই লোকাল(Loca Train) ট্রেনের ক্ষেত্রে নয়, মালগাড়ির ক্ষেত্রেও একই পরিষেবা ব্যবহার করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা