আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে আবারও নতুন চমক নিয়ে হাজির হল Realme। সংস্থা এবার তাদের জনপ্রিয় Realme 16 Series-এর অধীনে নতুন Realme 16T 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল, শক্তিশালী 8000mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। শুধু তাই নয়, এছাড়া এতে IP69 Pro রেটিং দেওয়া। পাশাপাশি সংস্থা Realme 16T ফোনে AI ফিচার দিয়েছে, যার মধ্যে Portrait Glow এবং Instant Clip এর মতো বিশেষ সুবিধা পাওয়া যাবে। আসুন রিয়লেমি 16টি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Realme 16T 5G-এর দাম

দামের দিক থেকে Realme 16T 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি তিনটি রংয়ের বিকল্পে কেনা যাবে Starlight Black, Starlight Blue এবং Starlight Red।
6GB RAM + 128GB: 29,999 টাকা
8GB RAM + 128GB: 31,999 টাকা
8GB RAM + 256GB: 34,999 টাকা
ফোনটি Starlight Black, Starlight Blue এবং Starlight Red এই তিনটি রংয়ের বিকল্পে পাওয়া যাবে। ক্রেতারা ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং Realme India থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন। লঞ্চ অফার হিসেবে সংস্থা মোট 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এর মধ্যে রয়েছে UPI পেমেন্টে 2,000 টাকা পর্যন্ত ছাড় এবং বর্তমান Realme ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত 1,000 টাকার সুবিধা। ফোনটির প্রথম সেল শুরু হবে আগামিকাল ২৭ মে থেকে।

Realme 16T 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রিয়েলমি 16টি ফোনে 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেতে ডিসি ডিমিং (DC Dimming)-এর মতো ফিচার সুবিধা রয়েছে। প্রসেসর হিসেবে রিয়েলমি 16টি 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এতে 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির ক্ষেত্রে ডিভাইসটিতে 5G, 4G, Wi-Fi এবং Bluetooth-এর মতো আধুনিক ফিচার রয়েছে। এছাড়াও ফোনটি IP69 রেটিং সহ আসছে, ফলে এটি জল ও ধুলো থেকে অতিরিক্ত সুরক্ষা দিতে সক্ষম। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে Realme এই ফোনে দিয়েছে বিশাল 8000mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে 45W ফাস্ট চার্জিং, 6.5W রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট। ফলে দীর্ঘক্ষণ গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য এই ফোন হতে পারে একটি শক্তিশালী বিকল্প।

 

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

৩ জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা