‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিপুল লিডে ম্যাজিক দেখাচ্ছে বিজেপি। প্রতি রাউন্ডে লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াচ্ছে গেরুয়া শিবির। ফলতায় একসময় দাপট ছিল জাহাঙ্গির খানের। আজ তাঁর টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের ময়দান ছেড়ে পালিয়েছে স্বঘোষিত পুষ্পা। এই নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Mazumder)। তৃণমূলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

উত্তরবঙ্গ সফরে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, তৃণমূল দলটা ভবিষ্যতে থাকবে না, সেই ইঙ্গিত বহন করছে। পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন। তৃণমূলের এখন এমন অবস্থা, দলটা সংগ্রহালয়ে থাকবে, নাকি রাস্তাতে থাকবে, নাকি পার্টি অফিসের মধ্যে থাকবে সেটা ভবিষ্যতে জানা যাবে। তিনি আরও বলেছেন, ফলতাতে তৃণমূল লড়াইতে ছিল না। সেই কারণে বামেদের ভোট কিছুটা শিফ্ট করছে। তৃণমূল নিজের জায়গা ধরে রাখতে না পারলে, অন্য কেউ আসবে। বাংলার মানুষ আগামী ২০-২৫ বছর বিজেপিকে ক্ষমতায় রাখবে। তৃণমূলকে এখন জাহাঙ্গির, হুমায়ূন, বাবর কেউ রক্ষা করতে পারবে না।

ইতিমধ্যে ১৬ রাউন্ড গণনা সম্পন্ন হয়েছে। ঝড়ের গতিতে বাড়ছে ব্যবধান। ১৬ রাউন্ডের শেষে ৭৬ হাজার ৩৯৭ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তৃতীয়স্থানে রয়েছে কংগ্রেস। চতুর্থস্থানে পিছিয়ে গিয়েছে তৃণমূল। যেখানে একসময় শাসক হিসেবে দাপিয়ে বেড়িয়েছে ঘাসফুল শিবির। এখন তাঁদের খুঁজেও পাওয়া যাচ্ছে না।

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, খোঁচা শুভেন্দুর

বয়স শুধু সংখ্যা, নিজের পরিশ্রমে ব্যবসার সাম্রাজ্য গড়েছেন ৮০ বছরের বৃদ্ধা

অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগ, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

নিখোঁজ হওয়ার ৭ দিন পর উদ্ধার কানাডিয়ান অভিনেতার নিথর দেহ

উঠছে ধর্মঘট, টানা পাঁচদিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক, চিন্তামুক্ত গ্রাহকরা

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর

সিকিমে প্রবল দুর্যোগ, জলস্তর বৃদ্ধি, যান চলাচল বন্ধ ম্যাঙ্গান-চুংথাং সড়কে

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

নন্দীগ্রাম–হলদিয়া ব্রিজের প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী, তৎপর জেলা প্রশাসন

কসবায় জাভেদ খানের অফিসে নোটিস কলকাতা পুরসভার, সরগরম এলাকা

পার্টি অফিসে মজুত অস্ত্র-বোমা! গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা