সিকিমে প্রবল দুর্যোগ, জলস্তর বৃদ্ধি, যান চলাচল বন্ধ ম্যাঙ্গান-চুংথাং সড়কে

মেয়ং খোলার জলস্তর বৃদ্ধির কারণে প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে, বর্তমানে ওই রাস্তায় যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। জলস্রোতে রাস্তাঘাটে যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের ম্যাঙ্গান-চুংথাং সড়কে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মেয়ং খোলার জলস্তর বৃদ্ধির কারণে প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে, বর্তমানে ওই রাস্তায় যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণে চুংথাং এবং ম্যাঙ্গান-উভয় দিকের চেকপোস্টে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবং জানিয়ে দেওয়া হবে, কবে থেকে ওই সড়ক পুনরায় চালু করা হবে। আপাতত গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে এবং বাসিন্দাদের ওই পথ এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, টানা বৃষ্টিতে মেয়ং খোলার জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব রাস্তার উপর পড়ছে। এরপরেই প্রশাসনের তরফ থেকে দুই দিক থেকে আসা সমস্ত যানবাহনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল জলস্ফীতির কারণে উত্তর সিকিমের ম্যাঙ্গান-চুংথাং সড়কে বিপত্তি দেখা দিয়েছে। শনিবার হঠাৎ করেই মেয়ং খোলার জলস্তর বেড়ে যাওয়ায় ওই গুরুত্বপূর্ণ সড়কপথটি সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশ ছাড়া ওই রাস্তা দিয়ে আপাতত কোনও যান চলাচল করতে পারবে না।

বিষয়টি এখন ম্যাঙ্গানোর জেলা শাসক অনন্ত জৈন এবং পুলিশ সুপার এল বি ছেত্রী দেখছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। এদিকে বর্তমানে সিকিমের কিছু অংশে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় শিলাসহ তীব্র বৃষ্টিপাত হয়েছে, যার ফলে যাতায়াতের পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং কিছু জায়গায় সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, গ্যাংটক, গ্যালশিং, নামচি ও সোরেং সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

‘দিদি নং ওয়ান’-এর শুটে শ্বেতা-রুবেল, তবে কী শো ছাড়লেন ‘সঞ্চালিকা’ রচনা?

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর