রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর

Share:

 নিজস্ব প্রতিনিধি:  দারিদ্র্য আর সংগ্রামকে সঙ্গী করেই বড় হয়েছেন ব্রাজিলের তরুণ ফুটবলার ইগর থিয়াগো। ১৩ বছর বয়সে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তাকে। সংসারের খরচ চালাতে তিনি কখনও রাজমিস্ত্রির সহকারী, কখনও ফলের দোকানে, আবার কখনও ডেলিভারি বয় কিংবা গাড়ি পরিষ্কারের কাজ করেছেন তিনি। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাঁর ফুটবলার হওয়ার স্বপ্নকে কেড়ে নিতে পারেনি। সেই থিয়াগো এবার জায়গা পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে। এটা তাঁর কাছে স্বপ্নের যাত্রা মতো। 

পেলে, মারাদোনা, কার্লোস তেভেজ কিংবা লুইস সুয়ারেজের মতো অনেক লাতিন ফুটবলার দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্ব ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সেই তালিকায় এবার যুক্ত  হলেন ব্রাজিলের ফরোয়ার্ড ইগর থিয়াগো। থিয়াগোর ফুটবল ক্যারিয়ারের শুরু ব্রাজিলের সীমান্তবর্তী পারানা রাজ্যে । সেখান থেকে সুযোগ পান  ঐতিহ্যবাহী ক্লাব ক্রুজিরোতে। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে। আগামী বিশ্বকাপে তিনি  জায়গা করে নিয়েছেন কার্লো আনচেলত্তির দলে। 

আরও পড়ুন: আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

এনজিওর ফুটবল কার্যক্রমে খেলতে গিয়ে থিয়াগো প্রাক্তন  ফুটবলার টিকোর নজরে পড়েন । পরে তাকে পারানা রাজ্যের ছোট ক্লাব ভেরেতে পাঠানো হয়। পরিবার ছেড়ে সেখানে যাওয়াটা ছিল তার জীবনের বড় চ্যালেঞ্জ। শুরু থেকেই ভেরে ক্লাবে দারুণ খেলেন থিয়াগো। ২০১৮ সালে পারানা অনূর্ধ্ব-১৭ আসরে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। পরে সুযোগ পান অনূর্ধ্ব-২০ দলে। সেখানে খেলার সময় ক্রুজিরোর স্কাউটদের নজরে পড়েন। তারপর  তাকে দলে নেয় বুলগেরিয়ার ক্লাব লুডুগোরেটস । সেখান থেকে বেলজিয়ামের ক্লাব ব্রুজ হয়ে ২০২৪ সালে ৪১ মিলিয়ন ডলারে ব্রেন্টফোর্ডে যোগ দেন তিনি। প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় মৌসুমে ২২ গোল করেছেন। চলতি মরশুমে আর্লিং হালান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। গত মার্চে ব্রাজিল জাতীয় দলে ডাক পান তিনি এবং দুই ম্যাচে একটি গোলও করেন। 

 

 

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান