বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে গরমের কারণে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও স্বস্তির দেখা নেই। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতি কিছুটা হলেও বদল হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। বুধবার থেকে শনিবারের মধ্যে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। আজ সোমবার (২৫ মে) কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এরজেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার দুপুর গড়িয়ে বিকেল হতেই কলকাতার কয়েক জায়গায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবারের পরে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায় বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। কিন্তু আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। তার বদলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল চলবে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা একটু হলেও নামতে পারে। 

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, উধাও প্রণামী বাক্সের সব টাকা

নারীর দেওয়াল চিত্রে অশ্লীল কার্যকলাপ, স্তনে স্পর্শ যুবকের, ক্ষোভ প্রকাশ ভূমির

প্রকাশ্য রাস্তায় আক্রমণ, ছুরির আঘাতে মৃত্যু বাবা-ছেলের

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে