সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সপ্তাহের শুরুতেই ভারতীয় শেয়ার বাজার ইতিবাচক খোলার ইঙ্গিত দিচ্ছে।বাজার বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনের ঊর্ধ্বমুখী ধারা এ সপ্তাহের শুরুতেও বজায় থাকতে পারে। অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। এর জেরে সেনসেক্স প্রায় ৮৩০ পয়েন্ট এবং নিফটি প্রায় ২৩০ পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকেরা।

গত ট্রেডিং সেশনে সেনসেক্স ২৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৫,৪১৫ পয়েন্টে বন্ধ হয়। একই সঙ্গে নিফটি ৫০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ২৩,৭১৯ পয়েন্টে পৌঁছায়। সোমবার প্রি-ওপেন ট্রেডিংয়ে নিফটি ২৩,৯৬১ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করছে, যা বাজারে শক্তিশালী সূচনার ইঙ্গিত দিচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি দেখা গিয়েছে রবিবার। আর এই খবরে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সোমবার এশিয়ার বাজারেও তার প্রতিফলন স্পষ্ট। জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

অস্ট্রেলিয়া ও চিনের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে, যদিও দক্ষিণ কোরিয়ার বাজার ছুটির কারণে বন্ধ রয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক ইতিবাচক সংকেতের জেরে সপ্তাহের প্রথম দিনেই দালাল স্ট্রিটে চাঙ্গা পরিবেশের প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। আজ যেই স্টকগুলির দিকে নজর রাখতে পারেন সেগুলি হল- আরবিএল ব্যাংক, গুজরাট থেমিস বায়োসিন, আইআরএফ, টেগা ইন্ডাস্ট্রিজ, জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস, মিন্ডা কর্পোরেশন,উইপ্রো এইগুলির দিকে।

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ পুরস্কার গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

অফিসের টিফিনের জন্য বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সবজি-ভরা ওমলেট

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

নারীর দেওয়াল চিত্রে অশ্লীল কার্যকলাপ, স্তনে স্পর্শ যুবকের, ক্ষোভ প্রকাশ ভূমির

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের