পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর দুষ্কৃতীদের অবস্থা টাইট হয়ে গিয়েছে। ক্ষমতায় এসেই বলা হয়েছিল, ‘‌ভয় আউট ভরসা ইন’‌। এই স্লোগান এবার বাস্তবায়িত হতে দেখা গেল। হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে শুধু অন্তর্বাস পরিয়ে হাওড়ার রাজপথে ঘোরানো হল। একদা যার দাপটে হাওড়ায় মানুষ তটস্থ হয়ে থাকত। আজ, সোমবার তাঁরাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ২০২১ সালে পুলিশের উপর গুলি চালানো থেকে শুরু করে একাধিক বোমাবাজির অভিযোগে অভিযুক্ত হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে অন্তর্বাস পরিয়ে রাস্তায় প্যারেড করাল পুলিশ।

এদিকে এই ঘটনায় হাওড়ার বিভিন্ন এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়ে। পুলিশের এই কড়া অভিযানকে অনেকে অপরাধীদের উদ্দেশে স্পষ্ট বার্তা বলে মনে করছেন। ২০টিরও বেশি বোমা নিক্ষেপ করার অভিযোগ রয়েছে ডন আকাশ সিংয়ের বিরুদ্ধে। পুলিশ আকাশ সিংকে চলতি মাসের শুরুতেই গ্রেফতার করেছিল। তবে সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশেই আজ আকাশ সিংকে এভাবে রাজপথে ঘোরানো হল। পুলিশ সূত্রে খবর, আকাশ সিং হাওড়ার একটি প্রভাবশালী অপরাধী চক্রের নেতৃত্বে ছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় সে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছিল।

অন্যদিকে দীর্ঘদিন ধরে আকাশ সিং পুলিশের নজরদারিতে ছিল। মে মাসের শুরুতে আকাশকে গ্রেফতার করা হয়। আর তাকে অন্তর্বাস পরিয়ে হাওড়ার রাস্তায় প্যারেড করানো হয়। যা চাক্ষুষ করেছেন হাওড়ার আমজনতা। আর এভাবেই মানুষের ভরসা জোগাতে চেয়েছে পুলিশ। আকাশ সিং যেখানে দুষ্কৃতী হামলা করেছিল সে সব জায়গায় ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়। যেটা দেখা যায়, আকাশকে যখন নিয়ে আসা হয় তখন সে একটা কাপড় পরেছিল। ওই অবস্থায় আকাশকে নিয়ে এলাকায় ঘোরানো হয়। সেই সব জায়গা খতিয়ে দেখা হয়েছে যেসব জায়গা ক্রাইম হয়েছে।

এছাড়া পুলিশের লক্ষ্য ছিল স্পষ্ট অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। সাধারণ মানুষের বড় অংশ মনে করছেন, যারা সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের সঙ্গে এটাই করা উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‌বাংলায় অপরাধীদের দিন শেষ হয়ে গিয়েছে। নন্দীগ্রাম থেকে শুরু করে হাওড়া প্রত্যেকটি এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। ভয়ের রাজনীতির অবসান ঘটবে।’‌

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল