৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে মহারাষ্ট্রের মহাবালেশ্বরের পাহাড়ি রাস্তায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। পোলাদপুর-আম্বে নালি ঘাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ি প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় আটজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মহাবালেশ্বর ট্রেকার্স দল, স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। দুর্গম পাহাড়ি খাদ এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ উদ্ধারকাজকে আরও কঠিন করে তোলে। ভোর ৬টা থেকে চারটি পৃথক উদ্ধারকারী দল অভিযান শুরু করে। এখনও পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের উদ্ধারে তল্লাশি চলছে। নিহতরা সাতারা জেলার কোরেগাঁও তহসিলের আসগাঁও গ্রামের বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন মহেশ অনিল পাওয়ার (২৫), আদিত্য অশোক সালুনখে (২১), রিতেশ রাজেন্দ্র লোখান্ডে (২৫), সুহাস জিতেন্দ্র লোখান্ডে (২০), অংশ সমীর চ্যাভান (১৮), উৎকর্ষ আনন্দ শিংটে (২১), অনিল অভিমন্যু শিংটে (২৫) এবং পাঁচ বছরের শিশু নিতিন।দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশের প্রাথমিক অনুমান, ঘাট সড়কের বিপজ্জনক বাঁক, রাতের কম দৃশ্যমানতা কিংবা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই বিপর্যয়। এই মর্মান্তিক ঘটনায় আসগাঁও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প