ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা। হাইওয়েতে রডবোঝাই একটি ট্রাক উল্টে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভয়াবহ এই দুর্ঘটনার পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগস্থল সরাতৈল এলাকায় । যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্তা ফুয়াদ রোহানী জানিয়েছেন ঢাকা থেকে আসা একটি রডবোঝাই ট্রাক  ৩০ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি হাইওয়ের পাশে খাদে  পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।  আহত হন আরও ৭ জন।

আরও পড়ুন: ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে   আহত বা নিহতদের পরিচয় পাওয়া যায়নি।  যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান দুর্ঘটনার পর  হাইওয়েতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর