পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: তালা ভাঙা, মন্দির থেকে উধাও একের পর এক জিনিস। দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে। সোমবার (২৫ মে) ভোরবেলা রাধাকৃষ্ণ মন্দিরের এক সেবায়ত মন্দিরে গিয়ে দেখেন প্রত্যেকটি দরজার তালা ভাঙ্গা রয়েছে। চুরি গিয়েছে, কাঁসার সমস্ত জিনিসপত্র সহ পুজোর সরঞ্জাম। এমনকি, দানপাত্রও ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের বিষয়টি জানান তিনি। খবর পেয়ে গ্রামের বাসিন্দারা মন্দিরে ছুটে যান। পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

জানা গিয়েছে, এর আগেও পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে একাধিকবার চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। বারংবার এই গ্রামে চুরি ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও। এলাকাবাসীদের দাবি, চুরির কিনারা করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। এছাড়াও গত কয়েকদিন ধরেই পুরুলিয়া জেলা জুড়ে পর পর চুরির ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।

আরও পড়ুন-পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার (২৪ মে) বলরামপুর থানা এলাকায় ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটে। একই রাতে পরপর পাঁচটি দোকানের টিন ও অ্যাসবেস্টস কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরি হওয়া দোকানগুলির মধ্যে রয়েছে স্টেশনারি দোকান, অনলাইন ও জেরক্স সেন্টার, এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র-সহ মোট পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। টামনা থানা এলাকাতেও একইভাবে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটে। কারা কীভাবে এই চুরির ঘটনা ঘটিয়ে চলেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা