তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের

তামিলনাড়ুতে নারীদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (C. Joseph Vijay)।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (C. Joseph Vijay)। সোমবার (২৫ মে) রাজ্যের পুলিশ প্রশাসন ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নারীদের বিরুদ্ধে যেকোনও নৃশংস অপরাধ বা যৌন হেনস্থার ঘটনায় পুলিশের কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবেনা। এই ধরনের মামলা দ্রুত নথিভুক্ত করতে হবে এবং দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। আজ বিজয়ের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্য সচিব এম সাইকুমার, স্বরাষ্ট্র সচিব কে মণিভাসন, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সন্দীপ রাই রাঠোরসহ সমাজকল্যাণ ও নারী অধিকার দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তামিলনাড়ুর সরকার গঠন এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই রাজ্যের উন্নয়নে মনোযোগ দিয়েছেন তিনি। শপথ গ্রহণের পরদিনেই রাজ্যজুড়ে মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এবার তামিলনাড়ুতে নারীদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিলেন তিনি। সম্প্রতি কোয়েম্বাটুরের ভয়াবহ ঘটনা ঘটেছে। সুলুরে ১০ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন এবং নৃশংসভাবে খুন করা হয়েছে। খবরটি সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে তামিলনাড়ু। বিরোধী দলগুলি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিল। এরপরেই সোমবার রাজ্য সচিবালয়ে জরুরি বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী বিজয়। সেখানেই তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে মহিলা ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলির দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে, সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করতে এবং সচেতনতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যৌন অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সমাজ ও অন্যান্য অপরাধীদের কাছে কড়া বার্তা বা সতর্কবার্তা হিসেবে পৌঁছয়। মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। এই ধরনের অপরাধ রুখতে ও মহিলাদের নিরাপত্তার জন্যে পুলিশি নজরদারি, সামাজিক স্তরে জনসচেতনতা বাড়াতে হবে। যদিও কোয়েম্বাটুরের ঘটনায় বিজয় নিজে ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন। 

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার