ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: শপিং করতে গিয়ে ভারী ব্যাগ টানতে টানতে হাঁপিয়ে ওঠেন অনেকেই। বিশেষ করে বড় মল বা ব্যস্ত বাজারে ঘণ্টার পর ঘণ্টা কেনাকাটার পর ক্লান্তি যেন পুরো আনন্দটাই মাটি করে দেয়। এই সাধারণ সমস্যারই অভিনব সমাধান নিয়ে এসেছে দিল্লির এক নতুন স্টার্টআপ ‘ক্যারি মেন’। এখানে টাকা দিলেই মিলবে ব্যক্তিগত শপিং সহকারী।

এই স্টার্টআপের লক্ষ্য হল কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত করে তোলা। ‘ক্যারি মেন’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন খুব সহজেই একজন ব্যক্তিগত সহকারী বুক করতে পারবেন। যিনি বাজারে সঙ্গে থেকে ব্যাগ বহন করা থেকে শুরু করে প্রয়োজন হলে যাতায়াতেও সাহায্য করবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি ঘণ্টার জন্য ১৪৯ টাকা খরচ করে এই পরিষেবা নেওয়া যাবে। এছাড়াও, দীর্ঘ সময়ের কেনাকাটার জন্য ৩৯৯ টাকায় চার ঘণ্টার বিশেষ প্ল্যানও রাখা হয়েছে। ফলে উৎসবের বাজার, বিয়ের কেনাকাটা কিংবা বড় শপিং মলে দীর্ঘ সময় কাটানোর ক্ষেত্রেও এই পরিষেবা বেশ কার্যকর হতে পারে।

আরও পড়ুন: হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

এই সহকারীরা শুধু কেনাকাটার ব্যাগ বহনই করেন না, প্রয়োজনে গ্রাহকদের মেট্রো স্টেশন,অটো কিংবা ক্যাব পর্যন্ত পৌঁছে দিতেও সাহায্য করেন। বিশেষ করে প্রবীণ ব্যক্তি, ছোট বাচ্চাসহ পরিবার কিংবা দীর্ঘক্ষণ হাঁটাচলায় অসুবিধা হয় এমন মানুষদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী বলে মনে করা হচ্ছে। বর্তমান ব্যস্ত জীবনে মানুষ ক্রমশ সময় ও আরামের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই ‘ক্যারি মেন’-এর মতো পরিষেবার চাহিদা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনলাইন ডেলিভারি বা ক্যাব পরিষেবার মতো ব্যক্তিগত শপিং সহায়কও একসময় শহুরে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ভবিষ্যতে এই পরিষেবায় আরও নতুন সুবিধা যুক্ত করা হবে। গ্রাহকদের জন্য ছাতা, মোবাইল চার্জিং সুবিধা, এমনকি ক্লান্ত হয়ে পড়লে ব্যবহার করার জন্য ফোল্ডিং চেয়ার দেওয়ার পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ, শুধু মালপত্র বহন নয়, পুরো কেনাকাটার অভিজ্ঞতাকেই আরও আরামদায়ক করে তোলাই তাদের মূল লক্ষ্য। নতুন এই উদ্যোগ সফল হলে ভারতের বড় শহরগুলিতে কেনাকাটার ধরণে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়