নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে (Prashanta Barman)। সোমবার রাতে এক পথচারীকে ধাক্কা মারার পরে তাঁকে আটক করে ইকোপার্ক থানায় রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। সকালবেলাই থানা থেকে তাঁকে বারাসত আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার রাতে মদ্যপ অবস্থায় নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত বর্মণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপরেই তাঁকে আটক করা হয়। ইতিমধ্যেই প্রশান্ত বর্মনকে ২৩ জানুয়ারি আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপর থেকেই পলাতক ছিলেন প্রশান্ত বর্মণ। কোনও খোঁজ ছিল না। তাঁর বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, মারধরের মত ঘটনার অভিযোগ ছিল। নিউটাউনের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত এই রায়গঞ্জের অপসারিত বিডিও। সোমবারের ঘটনায় তাঁকে আদালতে তোলা হয়েছে। 

বিধাননগর গোয়েন্দা বিভাগের তদন্তকারীদের হাতেই রয়েছে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার ভার। তাঁরাও এদিন আদালতে যেতে পারে বলে সূত্রের খবর। প্রাক্তন বিডিওকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সোমবার আটক হওয়ার পরে রাতভর নিজেকে ‘প্রভাবশালী’ হিসাবে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি। আঙুল উঁচিয়ে পুলিশকে শাসাতেও দেখা গিয়েছ তাঁকে। পুলিশ সূত্রে খবর, গাড়ি নিয়ে পথচারিকে ধাক্কা মারার সময় মত্ত অবস্থায় ছিলেন প্রশান্ত বর্মণ। অসংলগ্ন আচরণ করতে দেখা গিয়েছে তাঁকে। পুলিশ ব্রিদ অ্যানালাইজার টেস্ট করতে গেলে রাজি হননি প্রশান্ত বর্মণ। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই পুলিশ তাঁকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে। 

 

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা, কোলে এল যমজ সন্তান, ছেলে হল না মেয়ে?

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি