দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হল Oppo। প্রযুক্তি সংস্থাটি তাদের নতুন Reno 16 সিরিজের অধীনে Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি এবং দুর্ধর্ষ ক্যামেরা সেটআপের কারণে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে এই সিরিজ।

নতুন Reno 16 সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হল ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপাতত স্মার্টফোন দুটি চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। তবে খুব শিগগিরই ভারতীয় বাজারেও এই সিরিজ আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। চিনে Oppo Reno 16 এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 3,499, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৯ হাজার টাকা। ফোনটির টপ ভ্যারিয়েন্ট 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ পাওয়া যাবে প্রায় ৬৯ হাজার টাকায়। অন্যদিকে Oppo Reno 16 Pro এর প্রাথমিক দাম শুরু হচ্ছে প্রায় ৬৩ হাজার টাকা থেকে। এই ফোনের টপ মডেলে 16GB RAM এবং 512GB স্টোরেজ রয়েছে, যার দাম প্রায় ৭৪ হাজার টাকা।

ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

Oppo Reno 16 Pro ফোনে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি রয়েছে 6.32 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য Reno 16 Pro-তে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর। অন্যদিকে Reno 16 ফোনে রয়েছে MediaTek Dimensity 8550 Super চিপসেট। দুটি ফোনেই সর্বোচ্চ 16GB LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে OIS সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এছাড়াও 3.5x অপটিক্যাল জুম সুবিধা রয়েছে। সেলফির জন্য দুটি ফোনেই রয়েছে ৫০ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ব্যাটারির ক্ষেত্রে Oppo Reno 16 Pro তে রয়েছে ৭০০০mAh ব্যাটারি, আর Reno 16 ফোনে দেওয়া হয়েছে ৬৭০০mAh ব্যাটারি। দুটি স্মার্টফোনই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে 50W ওয়্যারলেস চার্জিং সুবিধা শুধুমাত্র Pro মডেলে পাওয়া যাবে।

এছাড়াও ফোন দুটি IP69K রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলোর হাত থেকেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, WiFi, Bluetooth, USB Type C পোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো আধুনিক ফিচার।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay