ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ঈদ। সে উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবায় কিছুটা রদবদল করছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ঈদের দিনে সমস্ত লাইনেই মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। বাড়ি থেকে বের হলে, আগে থেকে জেনে নিতে হবে, কত সংখ্যক মেট্রো চলছে। জানা গিয়েছে ব্লু লাইনে ২৪৬টি, গ্রীন লাইনে ২০৪টি, ইয়েলো লাইনে চলবে ৯২টি মেট্রো। তবে দিনের প্রথম মেট্রো ও দিনের শেষ মেট্রোর সময়সীমায় কোনও পরিবর্তন আনা হয়নি।

ঈদের দিনে ছুটি থাকলেও মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন ব্লু লাইনে চলবে ২৪৬টি মেট্রো। সাধারণ দিনে ওই লাইনে চলে ২৬০টি মেট্রো। ঈদের দিনে মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। কিন্তু প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ ২টি মেট্রোর আসার মধ্যে অন্যান্য দিনের থেকে বেশি ব্যবধান থাকবে।

অন্যদিকে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রীন লাইনে চলবে ২০৪টি মেট্রো। অন্যান্যদিন এই গ্রিন লাইনে চলে ২২৮টি মেট্রো। ছুটির দিন হওয়ায় পরিষেবা চললেও মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও অপরিবর্তিত রাখা হয়েছে। সপ্তাহের অন্যদিনে হলুদ লাইনে চলে ১২০টি মেট্রো। ঈদের দিন চলে ৯২টি মেট্রো। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। পাশাপাশি পার্পল লাইন ও অরেঞ্জ লাইনের ট্রেন পরিষেবায় কোনও পরিবর্তন হবে না। প্রথম ও শেষ মেট্রোর সময় একই রাখা হয়েছে।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়