পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড জঙ্গি হামজা বুরহানের কবর দেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের বিষয়টি। ভিডিওতে হামজার শেষকৃত্যে বিপুল জনসমাগম এবং অস্ত্রধারী সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, হামজা বুরহানের মৃত্যু হয়েছে ‘অজ্ঞাত হামলাকারীদের’ হাতে। তার শেষকৃত্যে বিপুল সংখ্যক সন্দেহভাজন জঙ্গি উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। ভিডিওতে কয়েকজনকে অস্ত্র হাতে দেখা গিয়েছে, যাদের সঙ্গে হিজবুল মুজাহিদিন ও আল বদরের মতো জঙ্গি সংগঠনের যোগ থাকার অভিযোগ উঠেছে। এর ফলে মুজাফফরাবাদে এখনও জঙ্গি ঘাঁটি সক্রিয় রয়েছে কি না, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। আরও একটি ভাইরাল ভিডিওতে হামজাকে আধুনিক অস্ত্র AK-47 হাতে দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে, মৃত্যুর কয়েকদিন আগেই সেই ভিডিওটি তোলা হয়েছিল। সূত্রের দাবি, নিজের ওপর হামলার আশঙ্কায় সে সবসময় ভারী নিরাপত্তা ও অস্ত্রধারী সহযোগীদের মধ্যে থাকত। ভিডিওতে তার চলাফেরা ও আচরণ একজন সাধারণ শিক্ষক বা স্কুলকর্মীর মতো নয়, বরং প্রশিক্ষিত জঙ্গির মতো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুনঃ দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তাকে একটি স্কুলের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করেছিল। অভিযোগ, ওই স্কুলের মাধ্যমে শিশুদের মধ্যে উগ্রপন্থী মতাদর্শ ও ভারতবিরোধী প্রচার চালানো হত। যদিও পাকিস্তান সরকার হামজাকে একজন সাধারণ শিক্ষাবিদ হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছে। এই ঘটনায় পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা ও জঙ্গি সংগঠনের সম্ভাব্য যোগসাজশ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করলেও বাস্তবে পাকিস্তান কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে সংশয় আরও গভীর হয়েছে।

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের