বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, মৃত্যুমিছিলে সামিল ৫৫৫ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে হাম এবং হামের উপসর্গে শিশুমৃত্যুর মিছিল ক্রমশ বেড়েই চলেছে। থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গের বলি হয়েছে আরও ১০ শিশু। মৃত্যুমিছিলের সারি সাড়ে পাঁচশোর গণ্ডি ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে ৪৬৭ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গিয়েছে ৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭২ দিনে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং মোট ৮ হাজার ৭৭২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ১০ শিশু। মৃতদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগের। চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন ভর্তি হয়েছে।

হাম ও হামের উপসর্গে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুতে বাংলাদেশে উত্তরোত্তর আতঙ্ক বাড়ছে। ঈদের মতো উ‍ৎসবের মুখে মৃত্যুমিছিলে উদ্বিগ্ন অভিভাবকরা। মাত্র ৭২ দিনে হাম ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেল্‌থ অ্যন্ড এনভায়রনমেন্ট’। এই ভয়াবহ পরিস্থিতির জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন সংগঠনের পদাধিকারীরা। তাঁদের অভিযোগ, ইউনূসের সরকার টিকাকরণের বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায়নি।

 

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, মৃত্যুমিছিলে সামিল ৫৫৫ শিশু

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা