মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের একটি গ্রাম। দুই পরিবারের মধ্যে বচসা থেকে শুরু হয়ে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। ঘটনাটি ঘটেছে সালার থানার আলেপুর গ্রামে। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জখম হন মহিলা-পুরুষ মিলিয়ে অন্তত ১১ জন। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাওসার শেখ দীর্ঘদিন মুম্বইয়ে ফুলটু শেখের কাছে সেলাইয়ের কাজ করতেন। সেই কাজের বকেয়া প্রায় ৫ হাজার টাকা নিয়ে বুধবার বিকেলে উভয়পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই কাওসার শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফুলটু শেখের বাড়িতে পৌঁছে যান। প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন: মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

অভিযোগ, এরপরই দুই পরিবারের সদস্যরা লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হন। মুহূর্তের মধ্যে শান্ত গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। চিৎকার ও উত্তেজনার শব্দে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সংঘর্ষে মহিলা-পুরুষ মিলিয়ে মোট ১১ জন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত শাহিদুল শেখকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যেই দুই পক্ষের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার আসল কারণ এবং সংঘর্ষের সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে ফুলটু শেখের পরিবারের দাবি, নির্ধারিত সময়ের আগেই টাকা চাইতে এসে কাওসার শেখ ও তার সঙ্গীরা বাড়িতে হামলা চালায়। অন্যদিকে কাওসার শেখের পরিবারের অভিযোগ, টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাদের উপর প্রথমে হামলা করা হয়। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে