‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, বৃহস্পতিবার ইকোপার্কে স্বমেজাজে দেখা গেল পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে। ‌ঈদের দিনে ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। ঝালমুড়ি খেলেন সকালে। শরীরচর্চা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝালমুড়ি পার্টিতে মাতলেন পঞ্চায়েতমন্ত্রী। তার সঙ্গে একের পর এক প্রশ্নে মন্ত্রী দিলেন সপাট উত্তর। কখনও তৃণমূলকে আক্রমণ, কখনও অনুপ্রবেশ ইস্যু, ঝালমুড়ি খেতে খেতে জবাব দিলেন দাবাং বিজেপি নেতা। প্রাতঃভ্রমণে এসে মেজাজেই ছিলেন তিনি।

প্রত্যেকদিনই ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন দিলীপ ঘোষ। নিজের চরম রাজনৈতিক খারাপ সময়ে এখানে পাওয়া গিয়েছিল তাঁকে। আবার সাংসদ থেকে এখন রাজ্যের মন্ত্রী রোজ এখানে এসে শরীরচর্চা করেন। জবাব দেন সাংবাদিকদের। আজ তা থেকে সরে যাননি। এই বছর রেড রোডের বদলে ইদের নমাজ পাঠ হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেটা নিয়ে দিলীপ ঘোষ বললেন, ‘‌উৎসব থাকবেই। তবে তার জন্য আমজনতার সমস্যা হলে চলবে না।’‌ এরপরই প্রশ্ন করা হয়, দীপঙ্কর বাদুড়িয়ার গুপ্তধন নিয়ে কী বলবেন? দাবাং নেতার সপাটে জবাব, ‘‌এত টাকা, যে রাখার জায়গা নেই। সবাই তো আর পার্থবাবুর মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেননি। যদিও পরে আটকাতে পারেনি। সবার ব্যবস্থা হবে।’‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচারে এসে খেয়েছিলেন ঝালমুড়ি। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে ট্রেন্ডিং এই ঝালমুড়ি। আজ ইদের দিনে এটা দিয়েই চলল পার্টি। তার মধ্যেই প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দলে সাম্প্রতিক ভোট পরবর্তী বিপর্যয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখলেন একটি কবিতা ‘গিরিগটি’। কী বলবেন? এই বিষয়ে দিলীপ ঘোষ সোজাসাপ্টা বলেন, ‘‌আমি আগেই বলেছি বাড়িতে বসে কবিতা লেখার কথা। প্রতিভাকে শান দিন। পার্টি উঠে যাবে আরও সুযোগ পাবেন কবিতা লেখার।’‌ তারপর এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রীতিমতো খোশমেজাজে গল্পও করতে দেখা যায় মন্ত্রীকে।

তাছাড়া রাজ্য পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল, রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ করা যাবে না। এবার ব্রিগেডে হবে নমাজ পাঠ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‌প্রত্যেকদিনই কোনও না কোনও ধর্মের উৎসব থাকে। তার জন্য রোজ রাস্তা আটকে ফেললে তো মানুষের সমস্যা। সেটা কখনই কাম্য নয়।’‌ প্রশ্ন করা হয়, অন্নপূর্ণা ভাণ্ডারের ‘ফর্ম’ আসলে না দেওয়ার ‘কৌশল’ বলছেন বিরোধীরা, কী বলবেন? পঞ্চায়েতমন্ত্রীর জবাব, ‘‌সবই সরলিকরণ হবে!‌ যাকে ইচ্ছে দিয়ে দিল। বাংলাদেশিরা নিয়ে গেল, এমন আর হবে না। আগে জিএসটি নিয়ে জটিলতা ছিল। এখন তো সেটাই ভাল হয়েছে দেখা যাচ্ছে।’‌ ভাল তৃণমূল আর খারাপ তৃণমূল শমীক ভট্টাচার্যের মন্তব্য নিয়ে কী বলবেন? দিলীপের উত্তর, ‘‌রাজ্য সভাপতি কোনও কারণে বলেছেন। আমার মনে হয় তৃণমূলকে নেওয়া যাবে না এটাই ভাল।’‌

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে