চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমাচলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হত ৭, জীবন্ত দগ্ধ আরও ১০

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচলে বাজি কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে মঙ্গলবার সকালে মৃত্যু হল ৬ জনের। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের উনা জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। উনার তাহলিহাল এলাকায় অবস্থিত এই বাজি কারখানা। স্থানীয় সূত্রে খবর, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৭ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। অন্যদিকে এই ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন জানা গিয়েছে। তাঁদের প্রতেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর। এই মুহূর্তে তাঁরা সকলে উনার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং দমকলের বিশাল বাহিনী। তবে ওই কারখানার মধ্যে আরও কেউ  রয়েছেন কিনা সেই ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। মৃতদের মধ্যে একটি ৩ বছরের শিশুও রয়েছে। এই বিস্ফোরণে ওই শিশু এবং তার মা দুজনেই মারা গিয়েছেন বলে খবর। 

স্থানীয় সূত্রে খবর, হিমাচল প্রদেশের উনার তাহলিওয়াল শিল্প তালুকেই অবস্থিত ওই বাজি কারখানাটি। মঙ্গলবার সকালে হঠাৎই ওই কারখানায় ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই বিস্ফোরণে যে ১০ জন আহত হয়েছেন তাঁদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অন্যদিকে আহত আরও দুজনের চোট খুবই সামান্য হওয়ায় তাঁদের প্রথমিক চিকিৎসার পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। 

উনার পুলিশ সুপার অরিজিত সেন এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তাহলিওয়াল শিল্প এলাকার বাথরি গ্রামের কাছে গুরপালায় একটি বাজি প্যাকিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে ওই কারখানায় আগুন লাগে সেটা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ