ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার সকালেই ঘটে এই দুর্ঘটনা। সদর উপজেলার বেদগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

নিহতদের মধ্যে দু’জন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আরও পড়ুন: বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ! কাজে এসে যা দেখলেন পরিচারিকা…

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।  নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। 

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে