শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদে শ্বশুরবাড়িতে যাওয়াই কাল! মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত  যুবকের নাম আনোয়ার শেখ। ডোমকল থানার শ্রীপতিপুরের বাসিন্দা। সূত্রের খবর, ঈদ উপলক্ষে হরিহরপাড়া থানার খামারমাটিতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন আনোয়ার। সারাদিন সব ঠিক থাকলেও, পরে ঘটে বিপত্তি। শুক্রবার (২৯ মে) সকালে বাড়ির সংলগ্ন মাঠ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেখা মাত্রই খবর দেওয়া হয় পুলিশকে।

আরও পড়ুন-এখনই বড় পদক্ষেপ নয়, ভোট-পরবর্তী হিংসায় উস্কানি মামলায় পরমব্রতকে রক্ষাকবচ দিল হাই কোর্ট

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মৃতের পরিবারের দাবি, আনোয়ার আত্মহত্যা করতে পারেন না।  তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক মৃতের শ্বশুরবাড়ির সদস্যরা। তাঁদের খোঁজ চলছে।

প্রতি বছর দেশজুড়ে পালিত হয় এই ঈদ যা, কোরবানির ঈদ বা বকরি ঈদ নামেও পরিচিত। এই ঈদে বেড়াতে গিয়ে আর ফের হল না আনোয়ার শেখের। কীভাবে মৃত্যু হল তাঁর, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার নেপথ্যে কে বা কারা থাকতে পারে,  স্ত্রীর সঙ্গে কোনওরকম অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার জানা যাবে, মৃত্যুর আসল কারণ।

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন