১৫ মিনিট চার্জে ছুটবে ২৩৮ কিমি, ৯ লাখ দাম কমল এই গাড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি: ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে টেসলা। সংস্থাটি তাদের জনপ্রিয় SUV Tesla Model Y 2026-এর দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। এবার এই প্রিমিয়াম ইলেকট্রিক গাড়িটি আগের তুলনায় প্রায় ৯ লাখ টাকা কম দামে কেনা যাবে। শুধু তাই নয়, নতুন লং রেঞ্জ ভ্যারিয়েন্টও বাজারে আনা হয়েছে, যা একবার চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি।

ভারতে Tesla Model Y-এর রিয়ার-হুইল-ড্রাইভ ভ্যারিয়েন্টের নতুন প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৫০.৮৯ লক্ষ টাকা। এর আগে এই গাড়িটির দাম ছিল প্রায় ৫৯.৮৯ লক্ষ টাকা। অর্থাৎ গ্রাহকেরা এখন আগের চেয়ে অনেক কম দামে এই বিলাসবহুল ইলেকট্রিক SUV কিনতে পারবেন। সংস্থার দাবি, Model Y 2026-এর স্ট্যান্ডার্ড রিয়ার-হুইল-ড্রাইভ সংস্করণে রয়েছে ৬৪kWh ব্যাটারি প্যাক এবং ২৯৯hp শক্তির ইলেকট্রিক মোটর। অন্যদিকে, লং রেঞ্জ ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে বড় ৮৪.২kWh ব্যাটারি। এই গাড়িটি ৫-সিটার এবং ৬-সিটার, দুই ধরনের সিটিং কনফিগারেশনে পাওয়া যাবে। 

টেসলার মতে, Model Y মাত্র ১৫ মিনিট চার্জ করলেই প্রায় ২৩৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এছাড়া SUVটি মাত্র ৫.৯ সেকেন্ডে ঘণ্টায় ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। ফলে পারফরম্যান্স এবং রেঞ্জ, দুই ক্ষেত্রেই গাড়িটি গ্রাহকদের আকর্ষণ করতে পারে বলে মনে করা হচ্ছে। ফিচারের দিক থেকেও Model Y যথেষ্ট প্রিমিয়াম। এতে রয়েছে ১৬ ইঞ্চির বড় টাচস্ক্রিন ডিসপ্লে, নয়টি স্পিকার, আটটি ক্যামেরা এবং ১৯ ইঞ্চির চাকা। সামনের সিটে পাওয়ার রিক্লাইনিং, হিটেড ও ভেন্টিলেটেড ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় সারির যাত্রীদের জন্যও রয়েছে আলাদা ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

এছাড়াও, সংস্থাটি সম্প্রতি Tesla Model YL নামের একটি লং-হুইলবেস ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে। এর দাম শুরু হচ্ছে ৬১.৯৯ লক্ষ টাকা থেকে। এই ভ্যারিয়েন্টে বেশি জায়গা, অতিরিক্ত আসন, অল-হুইল ড্রাইভ এবং উন্নত রেঞ্জের সুবিধা মিলবে। যদিও আন্তর্জাতিক বাজারে Tesla Model Y অত্যন্ত জনপ্রিয়, ভারতীয় বাজারে এখনও সেইভাবে বড় সাফল্য পায়নি। তবে দাম কমানোর ফলে আগামী দিনে এই গাড়ির চাহিদা বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন