কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। আজ, শুক্রবার তাঁকে এই পদে রাজ্যপাল আর এন রবির নির্দেশে নিযুক্ত করেছে আইন দফতর। এই বিষয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্র দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ওকালতির সঙ্গে যুক্ত। ১৯৮৩ সালের মার্চ মাস থেকে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। মূলত দেওয়ানি ও বাণিজ্যিক আইন সংক্রান্ত মামলায় সওয়াল করতেন তিনি। ব্যক্তিগত ও কোনও প্রাইভেট সংস্থার হয়ে হাইকোর্টে মামলা লড়েছেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র।

এবার সেই অভিজ্ঞ আইনজীবীকেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করলেন রাজ্যপাল। এর আগে তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই পদে ইস্তফা দেন আইনজীবী কিশোর দত্ত। রাজ্যপাল আর এন রবির কাছে জমা দেন নিজের পদত্যাগ পত্র। তারপর থেকেই এই পদ ফাঁকা ছিল। বিজেপি সরকার ক্ষমতাতে এসে, মন্ত্রিসভা গঠনের পর ওই পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করে। তার মধ্যে থেকে প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্রকে নিয়োগ দিয়েছেন রাজ্যপাল।

আরও পডুন: ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

এই নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সংবিধানের ১৬৫ অনুচ্ছেদের ১ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্রকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করেছেন। আজ, শুক্রবার থেকেই তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

‘১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জনগণনা চলবে’,জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গণপিটুনিতে প্রাণ হারাল প্রৌঢ়

অশান্তিতে জড়িত থাকার অভিযোগ, গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান