ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ডোমজুড়: তোলাবাজির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন।এবার গ্রেফতার হল তার দুই সাগরেদ দক্ষিণ ঝাপড়দহ অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Gangopadhay) ও এলাকার দাপুটে তৃণমূল নেতা মাটি মাফিয়া শেখ লতিফ(Sk.Latif)। এদের বিরুদ্ধে মানুষকে ভয় দেখানো, তোলাবাজি, মাটি চুরি সহ একাধিক অভিযোগে   বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে ডোমজুড় থানার(Domjur P.S.) পুলিশ। শুক্রবার  ধৃতদের হাওড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দেয়।

অন্যদিকে,হাওড়া ডোমজুড়ের তৃণমূলের প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষের পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে ত্রিপল উদ্ধার হয়।যাতে কিনা,জয় বাংলা লোগো লাগানো ছিল। এই ত্রিপলগুলি উদ্ধার করে ডোমজুড় বিডিও অফিসে জমা দেওয়া হয় । পাশাপাশি এত তিরপল কেন এখানে জমা করা হয়েছে সেটা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্নচিহ্ন তুলেছেন। একদিকে যেমন প্রচন্ড ঝড় বন্যা হলে এই ত্রিপলগুলো ডিজাস্টারের পক্ষ থেকে মানুষকে দেওয়া হতো সেই ত্রিপল ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে মজুদ করে রাখার বিষয়টিকে এলাকার লোকেরা ভালো নজরে দেখছেন না।

এছাড়া গোবরডাঙ্গা রেল স্টেশন ও স্টেশন থেকে ২০০ মিটার এলাকা উচ্ছেদের নোটিশ দেওয়া হল রেলের তরফ থেকে ।আগামী মাসের ২৮ তারিখের মধ্যে রেলের জায়গা খালি করে দিতে হবে এমনই মর্মে গোবরডাঙ্গা রেল স্টেশন এলাকায় নোটিশ জারি করল রেলের তরফ থেকে। রেল স্টেশন সহ স্টেশন থেকে ২০০ মিটারের মধ্যে সমস্ত জায়গা খালি করে দিতে হবে । না হলে রেলের তরফ থেকে আগামী ২৯ তারিখ এলে উচ্ছেদ করা হবে। এই দিন শিয়ালদা ডিভিশনের উচ্চ পদস্থ আধিকারিকরা আসে গোবরডাঙ্গা রেলস্টেশনে। রেল পুলিশ ও মোতায়ন করা হয়।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ