গরিবের সঙ্গে লড়ে কোটিপতি, দানকেই জীবনের ব্রত করেছেন IDFC-র সিইও

গগনচূম্বী খ্যাতির নেপথ্য কারিগর অঙ্কের মাস্টারমশাই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রামকৃষ্ণ বলেছেন টাকা মাটি, মাটি টাকা।

পরমহংসের সেই বাণীকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন IDFC First Bank লিমিটেডের সিইও ভি বৈদ্যনাথন (V. Vaidyanathan)। আজ সংস্থার উচ্চপদে আসীন হয়েও সেই আদর্শ থেকে এক ইঞ্চিও সরে আসেননি। অকাতরে বিলিয়ে দিয়েছেন টাকা। এবং লোক দেখানো হয়, হৃদয়ের অন্তঃস্থল থেকে এই টাকা দান করেছেন। কত টাকা শুনলে কার্যত বিস্ময়ের ঘোর কাটবে না। পাঁচ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের শেয়ার।

আর এই গগনচূম্বী খ্যাতির নেপথ্য কারিগর বৈদ্যনাথনের অঙ্কের মাস্টারমশাই। যেমন ভুলতে পারেননি অঙ্কের মাস্টারমশাইকে, ভুলতে পারেননি তাঁর সেই পাঁচশো টাকা সাহায্যের কথা, খ্যাতির চূড়ায় ওঠার পরেও।

বৈদ্যনাথন সবে সবে মুম্বইয়ের একটি নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। পাশাপাশি শেয়ারবাজারেও শুরু হয়েছে হাতেখড়ি। কিন্তু বিনিয়োগ করতে দরকার টাকার। বৈদ্যনাথনকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করেছিলেন করেছিলেন তাঁর মাস্টারমশাই।

সেদিনের ওই পাঁচশো টাকা সাহায্যের কথা ভুলতে পারেননি IDFC First Bank লিমিটেডের CEO। মাস্টারমশাইকে সাহায্য করার পাশাপাশি শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ গাড়ির ড্রাইভার, ট্রেনার সকলকেই সাহায্য করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, IDFC First Bank লিমিটেডের CEO বৈদ্যনাথন তাঁর গাড়ির চালক, গৃহভৃত্য এবং ট্রেনারদের নিজের পরিবারের সদস্য বলেই মনে করতেন। আর তাদের কাছে বৈদ্যনাথন ঈশ্বরের সমান।

অতীতে তারা নানা সমস্যায় পড়েছিলেন। ত্রাতার ভূমিকা পালন করেন IDFC First Bank লিমিটেডের CEO।এই প্রতিবেদন একটা কথাই বলে, টাকা চাইলেই মানুষকে কিনে নিতে পারে না। মানুষ টাকার কাছে নিজেকে বিক্রি করে দেবে কি না, সেটা নির্ভর করে তাঁর ওপর।

আরও পড়ুন ভাষা দিবসে ৫২ কিলোমিটার হাঁটলেন ৭০ বছরের ‘তরুণ’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল