আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের একঘেয়ে সমোসা বা পকোড়ার আর ভাল লাগছে না? এবার একটু অন্য়রকম স্বাদ পেতে সন্ধ্যার চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন সুজি ও আলু দিয়ে তৈরি সুস্বাদু ললিপপ। সাধারণত আমরা চিকেন ললিপপই খেয়ে থাকি। কিন্তু ভেজিটেবল ললিপপের স্বাদও কিন্তু দুর্দান্ত। বাইরে থেকে মচমচে আর ভেতরে নরম এই স্ন্যাকস যেমন খেতে দারুণ, তেমনই বানাতেও খুব সহজ।

উপকরণ-

এই রেসিপি তৈরির জন্য প্রয়োজন সুজি, সেদ্ধ আলু, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা ও পরিমাণমতো নুন। প্রথমে সুজি জল দিয়ে রান্না করে একটি ডো তৈরি করতে হবে। এরপর সেই ডো-র সঙ্গে মেশাতে হবে ম্যাশ করা আলু ও অন্যান্য মশলা-সবজি।

কীভাবে বানাবেন?

প্রথমে আলুর মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার জন্য সেদ্ধ আলু ভালভাবে মিশিয়ে নিন। এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্গার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা, ও লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি থেকে ছোট ছোট বল বা কাবাবের আকার তৈরি করে তার মধ্যে আইসক্রিম স্টিক বা টুথপিক বসিয়ে ললিপপের আকৃতি দিতে হবে। এরপর গরম তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে মচমচে আলু-সুজির ললিপপ। হঠাৎ অতিথি এলে কিংবা শিশুদের জন্য মুখরোচক কিছু বানাতে চাইলে এই সহজ রেসিপি হতে পারে আদর্শ বিকল্প। টমেটো সস বা সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়