পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করল ইডি। আগামী সোমবার অর্থাৎ ১ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও প্রাক্তন খাদ্যমন্ত্রীকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি একবার হাজিরা দিলেও, বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

মধ্যমগ্রাম পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। তাঁর আমলে পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং তাঁর বাড়ি তল্লাশিও হয়েছিল। এর আগে পুরনিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য বেশ কয়েকবার সমন করা হয়েছিল। মোট ৫ বার সমন এড়ানোর পর গত ১৫ মে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন। কিন্তু পুনরায় তাঁকে তলব করা হলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি-র হাজিরা এড়িয়ে যান। 

আরও পড়ুন-‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গত ১১ মে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ওই দিন প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। 

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌