বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি থেকে শুরু করে মারধর করার অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। তৃণমূল নেতা থেকে শুরু করে কাউন্সিলরদের ঘনিষ্ঠরাও ধরা পরছে পুলিশের হাতে। এবার বিজেপি কর্মী পাপ্পু সানাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজু বিশ্বাস নামে এক ব্যক্তিকে। সে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, ১৯ মে মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানা এলাকায় বিজেপি কর্মী পাপ্পু সানাকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। রাস্তায় ওই বিজেপি কর্মীকে আটকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় নিউটাউন থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃতের কাছ থেকে ১টি ৯ এমএম পিস্তল, ৫০ হাজার টাকা, ৫টি মোবাইল ও একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। বিজেপি কর্মীকে মারধর করার দিনে এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজ পেতে চাইছে পুলিশ।

পাপ্পু সানাকে মারধর করার পরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। তারপরেই নিউটাউন থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ। 

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙতে চলেছেন তরুণ খেলোয়াড়

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই