আইএস জঙ্গিদের আর্থিক মদত, সিঙ্গাপুর আদালতে দোষী সাব্যস্ত এক

কারাবাসের সাজা পেয়েছেন আহমেদ ফয়সল নামে বছর ২৭-য়ের এক তরুণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিরীয় জঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে বাংলাদেশের এক নাগরিককে দু বছর সশ্রম কারাবাসের সাজা দিল সিঙ্গাপুরের এক আদালত। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কারাবাসের সাজা পেয়েছেন আহমেদ ফয়সল নামে বছর ২৭-য়ের এক তরুণ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে জিহাদিদের সমর্থনে প্রচার চালিয়ে গিয়েছেন।

আদালত সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য করার পাশাপাশি আহমেদ ফয়সলের বিরুদ্ধে আরও ১০টি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। সিঙ্গাপুর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে। কী কারণে এই পরিমাণ অস্ত্র কিনেছিলেন ফয়সল, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। ফয়সলের আইনজীবী আদালতকে বলেছেন, তাঁর মক্কেল ওই সব অস্ত্র কোনও অসামাজিক কাজে ব্যবহার করেনি।

সিঙ্গাপুরের আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দু বছর আগে ২০২০ সালে অক্টোবর থেকে ১৫টি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সে সিঙ্গাপুর ডলার সিরিয়ায় পাঠিয়েছিল। আদালত সূত্রে পাওয়া খবর অনুসারে, অর্থ দিয়ে ফয়জল সাহায্য করেছিল সিরিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শামকে। জানা গিয়েছে, সিঙ্গাপুরে সে একটি নির্মাণ সংস্থায় কাজ করত। প্রতি মাসে তাঁর আয় হত ৯০০ থেকে ১২০০ ডলার। ফয়জল তাঁর ফেসবুক পেজে জিহাত ও সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কে লেখেন। পরবর্তীকালে তিনি আইএসের প্রতি ঝুঁকে পড়েন। সিরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য তাদের সমর্থন করাও শুরু করেন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের