প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের কোলাহল, ধুলো আর ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে যদি কোথাও প্রকৃতির আসল রূপ উপভোগ করতে চান তবে বর্ষার কেরলম হতে পারে এক আদর্শ গন্তব্য। জুন মাসে বৃষ্টি নামতেই কেরলম যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাহাড়-জঙ্গল-ঝর্না আর ঘন কুয়াশায় মোড়া এই রাজ্য তখন হয়ে ওঠে এক স্বপ্নময় পৃথিবী।

বর্ষায় কেরলমের জলপ্রপাতগুলো পূর্ণ রূপে জেগে ওঠে। চারপাশ ঢেকে যায় গাঢ় সবুজের চাদরে। পর্যটকদের ভিড় তুলনামূলক কম থাকায় শান্তিতে প্রকৃতিকে উপভোগ করার সুযোগও বেশি থাকে। যারা প্রকৃতি ট্রেকিং বা অফবিট ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য বর্ষার কেরলম নিঃসন্দেহে এক বিশেষ অভিজ্ঞতা। রইল কেরলমের এমনই ৫টি মনোমুগ্ধকর গন্তব্য যেখানে বর্ষায় ঘুরতে গেলে পাওয়া যাবে প্রকৃতির এক অনন্য রূপ। 

১)নেল্লিয়ামপাথি পালাক্কাড়: পাহাড়ি সৌন্দর্যে ভরা নেল্লিয়ামপাথি বর্ষায় হয়ে ওঠে আরও মোহময়। কুয়াশা ঢাকা পাহাড় চা বাগান আর ঝর্নার শব্দ মিলিয়ে তৈরি হয় এক শান্ত পরিবেশ যা মনকে প্রশান্ত করে তোলে।

কীভাবে যাবেন? 

পালাক্কাড় শহর থেকে নেল্লিয়ামপাথির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। পালাক্কাড় বা নেনমারা (Nenmara) থেকে সড়কপথে পোথুন্ডি বাঁধ হয়ে নেল্লিয়াম্পাথি পৌঁছাতে হয়। এই রাস্তায় প্রায় ১০টির মতো হেয়ার-পিন বাঁক (চুলের কাঁটার মতো বাঁক) রয়েছে, যা রোমাঞ্চকর। 

২)কুন্ডালা ইডুক্কি: মুন্নারের পথে অবস্থিত এই সুন্দর গ্রাম বর্ষায় যেন রূপকথার দৃশ্যপট। কুন্ডালা লেক ও জলপ্রপাত বৃষ্টির জলে আরও প্রাণবন্ত হয়ে ওঠে যা ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়।

কীভাবে যাবেন? 

কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় ১২৬ কিমি এবং আলুভা রেলওয়ে স্টেশন থেকে ১২৭ কিমি । মুন্নার শহর থেকে ট্যাক্সি বা বাসে খুব সহজেই কুন্ডালা পৌঁছানো যায়।

৩)আরিক্কাল জলপ্রপাত কোচি: এর্নাকুলাম থেকে কিছুটা দূরে অবস্থিত এই জলপ্রপাত বর্ষায় তার আসল রূপে ফিরে আসে। তুলনামূলক কম ভিড় থাকায় এখানে প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটানো যায়।

কীভাবে যাবেন? 

কোচি থেকে বাসে বা গাড়িতে পিরমভম (Piravom) বা মুভাট্টুপুঝা (Muvattupuzha) হয়ে খুব সহজেই এখানে পৌঁছানো যায়।

৪)গাভি পেরিয়ার: পেরিয়ার টাইগার রিজার্ভের গভীরে অবস্থিত গাভি এক অফবিট ডেস্টিনেশন। বর্ষায় ঘন জঙ্গল কুয়াশা আর বন্যপ্রাণীর উপস্থিতি জায়গাটিকে করে তোলে রহস্যময় ও আকর্ষণীয়।

কীভাবে যাবেন? 

নিকটবর্তী প্রধান শহর ভান্দিপেরিয়ার (Vandiperiyar) থেকে গাভির দূরত্ব প্রায় ১৪ কিমি। কুমিলি  (Kumili) অথবা থেক্কাডি (Thekkady) থেকে ভান্দিপেরিয়ার হয়ে গাভি যাওয়া যায়। রাস্তাটি বনের মধ্য দিয়ে যায়, তাই ভ্রমণের জন্য ফোর-হুইলার বা জিপ ভাড়া করা সবচেয়ে সুবিধাজনক। গাভির নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর হল কোচি। বিমানবন্দর থেকে গাভির দূরত্ব প্রায় ১৯০ কিমি, সড়কপথে গাড়ি বা ট্যাক্সিযোগে পৌঁছাতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগে।

৫)চেমব্রা পিক ওয়েনাড: অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য চেমব্রা পিক এক দারুণ ট্রেকিং স্পট। বর্ষার সময় এখানে পাহাড় মেঘ আর সবুজ প্রকৃতির মিশেলে তৈরি হয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বর্ষায় কেরল শুধু ভ্রমণ নয় এটি প্রকৃতির সঙ্গে এক অন্যরকম সংযোগের অনুভূতি যা একবার গেলে বহুদিন মনে থেকে যায়।

কীভাবে যাবেন ?

নিকটতম বিমানবন্দর হল কালিকট (Calicut/Kozhikode) আন্তর্জাতিক বিমানবন্দর (CCJ)। এখান থেকে চেম্বরা পিকের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। বিমানবন্দর থেকে ট্যাক্সি বা বাসে করে মেপ্পাডি পৌঁছাতে পারবেন। যদি রেলপথে যেতে চান তাহলে নিকটতম রেলওয়ে স্টেশন হল কোঝিকোড় (Kozhikode)। স্টেশন থেকে সড়কপথে মেপ্পাডির দূরত্ব প্রায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার। 

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের

পুজোর সামগ্রীতে বটপাতা রাখেন?  জানুন কোন দেব-দেবীকে নিবেদন করা নিষিদ্ধ