Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) Nothing Phone 3-এর উপর শুরু হয়েছে বড়সড় ডিসকাউন্ট অফার। ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটি এখন লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় ৩৫ হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। বাজারে প্রথম ফোনটি লঞ্চ হয়েছিল ৮৪ হাজার ৯৯৯ টাকায়। বর্তমানে Flipkart-এ এটি ৪৯ হাজার ৯৯৯ টাকায় লিস্ট করা হয়েছে। ফলে সরাসরি প্রায় ৩৫হাজার টাকার ছাড় মিলছে। এর পাশাপাশি ব্যাঙ্ক অফারও রয়েছে। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করলে আরও ২হাজার ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সব মিলিয়ে ফোনটির দাম নেমে আসবে ৪৭ হাজার ৪৯৯ টাকায়।

স্পেসিফিকেশন ও ফিচার

ফিচারের কথা বললে, Nothing Phone 3 ফোনে রয়েছে ৬.৬৭-ইঞ্চির ১.৫K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হল ১২৬০×২৮০ পিক্সেল। ফোনের ডিসপ্লেতে ১২০Hz-এর অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সুবিধা রয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোনটি নাথিং ওএস ৩.৫-এ চলে, যা অ্যান্ড্রয়েড ১৫-এর উপর ভিত্তি করে তৈরি।

আরও পড়ুন: ২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল ৫০ মেগা পিক্সেল সেটআপ, যার মধ্যে রয়েছে OIS সাপোর্টসহ প্রাইমারি সেন্সর, পেরিস্কোপ টেলিফটো এবং আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্যও রয়েছে ৫০ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৫৫০০mAh ব্যাটারি, সঙ্গে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দীর্ঘ সময় ব্যবহার ও দ্রুত চার্জিংয়ের সুবিধা দেয়। বড় ডিসকাউন্ট, শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম ক্যামেরা সেটআপের কারণে Nothing Phone 3 বর্তমানে ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি আকর্ষণীয় ডিল হিসেবে উঠে এসেছে।

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’