বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঈদ কাটতে না কাটতেই বিদ্যু‍ৎ সাশ্রয়ে ফের কড়া পদক্ষেপ নিল তারেক রহমানের সরকার। দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান ফের সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা এবং যে কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যেই শেষ করতে বলা হয়েছে। সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে গত মাস তিনেক ধরেই বাংলাদেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পড়শি ভারত থেকে কয়েক হাজার মেট্রিক টন ডিজেল-ও আমদানি করা হয়। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। জ্বালানির অভাবে যে কোনও সময়ে বিদ্যুৎ উ‍ৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। তাই ফের কঠোর পদক্ষেপের পথে হেঁটেছে বিদ্যু‍ৎ বিভাগ। গত এপ্রিলে জ্বালানি সঙ্কটে জেরবার হয়ে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে ওই সিদ্ধান্ত শিথিল করা হয়। সন্ধ্যা সাতটার পরিবর্তে সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

এদিন বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ‘ঈদ উৎসব ও উৎসব-পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও সরকারের আগের মূল সিদ্ধান্তটি পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব ধরণের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারের দোকানদারদের  ঠিক সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে।’

 

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা