উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: জাঁকিয়ে বসছে গরম। চড়চড় করে বাড়ছে পারদ। ফ্যানের তলায় থেকেও স্বস্তি নেই। প্রবল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে নাজেহাল হচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষ। গত সপ্তাহে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হলেও তাপমাত্রার হেরফের হয়নি। এখনই ঝড়বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। গরম এবং অস্বস্তির কারণে ‘ফিল লাইক টেম্পারেচার’ বাড়বে।

গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির কারণে তীব্র গরম থেকেই কিছুটা স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু সপ্তাহের শেষলগ্ন থেকে আবহাওয়ার বদল হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল- শনিবার থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। বাড়বে অস্বস্তিকর গরম। সেই পূর্বাভাস মেনে শনিবার থেকে চড়চড় করে বাড়তে থাকে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রীতিমত অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। কলকাতা ও তার সংলগ্ন এলাকার পাশাপাশি বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ জঙ্গলমহল এলাকায় নাজেহাল হচ্ছেন মানুষ। কবে মিলবে স্বস্তি?

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। তার জেরে সাময়িক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার মিলবে না। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে ঝড় বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি স্বস্তি দেওয়ার মতো নয়। ফলে গরম ও ভ্যাপসা আবহাওয়া আগামী দিনে বাড়তে পারে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে বলে জানানো হয়েছে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে যখন অস্বস্তি বাডবে, তখন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। আগামী তিনদিন একই রকম তাপমাত্রা থাকলেও তারপর ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা