বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দিনের মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধ করার বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের চারটি সংগঠনের নেতাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও সদর্থক বার্তা দিয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক শেষে যথেষ্টই খুশি দেখিয়েছে চার সংগঠনের নেতাদের।

সোমবার (১ জুন) বিকেল পাঁচটার সময়ে নবান্নে চারটি প্রধান সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও হাজির ছিলেন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের সদস্যেরা। সূত্রের খবর, বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান কর্মচারী সংগঠনের নেতারা। সেই সঙ্গে ভবিষ্যতে ডিএ প্রদান নিয়ে যাতে অনিশ্চয়তা তৈরি না হয়, তার জন্য একটি স্থায়ী আদেশনামা জারির দাবিও উত্থাপন করেন। কর্মচারী সংগঠনের সদস্যদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে, বকেয়া ডিএ-র একটি বড় অংশ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নন, গ্র্যান্ট-ইন-এড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। আগামী ২২ জুন হতে চলা বাজেট অধিবেশনেই বকেয়া ডিএ পরিশোধের বিষয়ে সরকার একটি স্পষ্ট রূপরেখা এবং আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।

বৈঠকে নতুন পে কমিশন গঠন নিয়েও কথা হয়। মুখ্যমন্ত্রীর তরফে কর্মচারী সংগঠনগুলিকে জানানো হয়েছে যে, আগামী বছর জানুয়ারি মাস থেকেই নতুন পে কমিশন কার্যকর করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। সেই উদ্দেশ্যে সংশ্লিষ্ট কমিশন বা সংস্থাকে দ্রুত সুপারিশপত্র ও প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব